Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

এক নম্বর তারকার কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন লক্ষ্য সেন

পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪ ম্যাচে বিশ্বের এক নম্বর চিনের শি ইউ কি'র কাছে সরাসরি গেমে হেরে যান তিনি। 

এক নম্বর তারকার কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন লক্ষ্য সেন

লক্ষ্য সেন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 August 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরটা একদমই ভাল যাচ্ছে না তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেনের (Lakshya Sen)। বিশ্বচ্যাম্পিয়নশিপে এর আগে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। এছাড়াও তাঁর ক্যাবিনেটে রয়েছে এশিয়ান গেমসের রুপো, টমাস কাপের সোনা-সহ নানা আন্তর্জাতিক পদক। উঠেছিলেন প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালেও। বিশ্ব তালিকার প্রথম দশে বহুদিন ছিলেন আলমোড়ার এই প্রবাসী বাঙালি। তবে সাম্প্রতিক ফর্মের কারণে ২৪ বছরের লক্ষ্যর বর্তমান র‍্যাঙ্কিং ২২। 

এবার লক্ষ্য সেন বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championship) প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। সোমবারপুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪ ম্যাচে বিশ্বের এক নম্বর চিনের শি ইউ কি'র কাছে সরাসরি গেমে হেরে যান তিনি। প্যারিসের অ্যাডিডাস এরিনায় ২১-১৭২১-১৯ গেমে জিতে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেন শি ইউ

এটি ছিল কি এবং লক্ষ্যের মধ্যে পঞ্চম ম্যাচ। এই ম্যাচ নিয়ে শি চতুর্থবারের মতো লক্ষ্যর বিরুদ্ধে জিতেলেন। সোমবার ৫৪ মিনিটের লড়াইয়ে পর হেরে যান লক্ষ্য। প্রথম গেম ২১-১৭ ব্যবধানে জেতার পরশি দ্বিতীয়টিও ২১-১৯ ব্যবধানে জিতে নেন।

এই বছরের জুনে ইন্দোনেশিয়া ওপেনে শেষ বার মুখোমুখি হয়েছিলেন এই দুই শাটলা। তখনও শি জিতেছিলেন। শির বিরুদ্ধে লক্ষ্যের একমাত্র জয় এসেছিল ২০২২ সালের এশিয়ান গেমসে। 


```