Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

ম্যাকাও ওপেনে শেষ ভারতীয়দের লড়াই, সেমিতে হেরে গেলেন লক্ষ্য, মান্নেপল্লি

লক্ষ্য এই মরশুমে ফর্ম এবং ফিটনেস নিয়ে লড়াই করছেন। এদিন এই ভারতীয় শাটলার হেরে গেলেন বিপক্ষের গতি ও নির্ভুলতার জবাব দিতে না পেরে।

ম্যাকাও ওপেনে শেষ ভারতীয়দের লড়াই, সেমিতে হেরে গেলেন লক্ষ্য, মান্নেপল্লি

লক্ষ্য সেন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 August 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্য পূরণ হল না লক্ষ্য সেনের (Lakshya Sen)। শনিবার ম্যাকাও ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের (Macau Open Super 300 badminton tournament) সিঙ্গলসে হেরে গেলেন ভারতের এই শাটলার। পাশাপাশি শেষ চারেই লড়াই থেমে গেল অপর ভারতীয় থারুন মান্নেপল্লির।

২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী এবং বর্তমান কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লক্ষ্য হেরে গিয়েছেন ইন্দোনেশিয়ার আলউই ফারহানের কাছে। ৩৯ মিনিটের লড়াইয়ে তিনি ১৬-২১, ৯-২১ ব্যবধানে হেরে যান। লক্ষ্য এই মরশুমে ফর্ম এবং ফিটনেস নিয়ে লড়াই করছেন। এদিন এই ভারতীয় শাটলার হেরে গেলেন বিপক্ষের গতি ও নির্ভুলতার জবাব দিতে না পেরে।

শেষ চারের অপর ম্যাচে মান্নেপল্লি এক ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ের পর হার মানেন মালয়েশিয়ার জাস্টিন হোহের বিরুদ্ধে। বিশ্বের ৪৭ নম্বর শাটলার ২৩ বছরের মান্নেপল্লি হেরেছেন ২১-১৯, ১৬-২১, ১৬-২১ ব্যবধানে

বিশ্বের ১৭ নম্বর ক্ষ্যের কাছে চলতি মরশুম খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মরশুমে তিনি প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাতবার, আর দ্বিতীয় রাউন্ড থেকে দুবার। ২৩ বছরের লক্ষ্যকে ভোগাচ্ছে কাঁধ, পিঠ এবং গোড়ালির সমস্যা। সামনেই প্যারিসে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে নামার আগে কিছুটা আত্মবিশ্বাস অর্জনের জন্য ম্যাকাওয়ে নেমেছিলেন আলমোড়ার প্রবাসী বাঙালি লক্ষ্য। 


```