Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

এশিয়া কাপ নাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ? বুমরাহকে নিয়ে কী জানাচ্ছে বিসিসিআই?

বুমরাহ টেস্ট ক্রিকেট পছন্দ করেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ঝুঁকির মধ্যে রয়েছে।

এশিয়া কাপ নাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ? বুমরাহকে নিয়ে কী জানাচ্ছে বিসিসিআই?

জসপ্রীত বুমরাহ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 August 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া এখন ব্যস্ত ইংল্যান্ড সফরের শেষ টেস্ট খেলতে। ওভাল টেস্টে জসপ্রীত বুমরাহকে ছাড়াই নেমেছে ভারত। ভারতীয় দলের এই স্পিডস্টার টিম ইন্ডিয়া শিবিরও ছেড়ে দিয়েছেন। আগেই অবশ্য জানানো হয়েছিল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে পাঁচ টেস্টের সিরিজে তিনটি ম্যাচ খেলবেন বুমরাহ। সেই অর্থে ওভালের আগেই তাঁর তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। তবে তাঁর চোট (Injury) নিয়ে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে প্রশ্ন ঘোরাফেরা করছে।

আসলে, ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ খেলুন বা না খেলুনসবসময়ই খবরে থাকেন। এবার তাঁর সম্পর্কে নতুন একটি আপডেট পাওয়া গিয়েছে। একটি প্রতিবেদন অনুসারেআগামী মাস থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে (Asia Cup) বুমরাহর খেলা নিয়ে সন্দেহ রয়েছে। প্রতিবেদন অনুসারেযদি তিনি এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেনতাহলে পরবর্তী সিরিজে তার খেলা নিয়ে সন্দেহ দেখা দেবে। এমন পরিস্থিতিতে বুমরাহকে এশিয়া কাপ থেকে বিশ্রাম দিতে পারে বিসিসিআই (BCCI)। তবেএ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচক অজিত আগারকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে তিনটি টেস্টের কোটা পূর্ণ করার পর শুক্রবার জাতীয় দল থেকে বুমরাহকে ছেড়ে দেওয়া হয়। এবার বিসিসিআইয়ের মাথায় বড় চিন্তা পরবর্তী আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সিরিজগুলি। ৩১ বছর বয়সি বুমরাহ ইংল্যান্ড সফরে তিনটি ম্যাচে ১১৯.৪ ওভার বোলিং করে ১৪ উইকেট নিয়েছেন। বিসিসিআই শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের জন্য জসপ্রীত বুমরাহকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।” 

হেডিংলি এবং লর্ডস টেস্ট ম্যাচে বুমরাহ এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। তবেম্যাঞ্চেস্টারেবুমরাহ তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ১০০-এর বেশি রান দিয়েছে। এখন পর্যন্ত ৪৮ টেস্টে ২১৯ উইকেট শিকার করেছেন ভারতের এই তারকা পেসার

ভারতের ইংল্যান্ড সফরের আগে নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, বুমরাহকে ওয়ার্কলোডের কথা ভেবে তিনটির বেশি টেস্ট খেলানো হবে না। এখন প্রশ্ন উঠছেবুমরাহ পরবর্তী কোন ফরম্যাট খেলবেন৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বেই ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বীভারত ও পাকিস্তান। এশিয়া কাপ শেষ হওয়া এক সপ্তাহের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। অর্থাৎ বুমরাহ এশিয়া কাপে খেললে তাঁর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা কমে যাবে।

এশিয়া কাপ ২৯ সেপ্টেম্বর শেষ হবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ২ অক্টোবর থেকে শুরু হবে আমেদাবাদে। এর পর নভেম্বরে ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, "এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে। বুমরাহ টেস্ট ক্রিকেট পছন্দ করেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ঝুঁকির মধ্যে রয়েছে। টি-টোয়েন্টির ক্ষেত্রে তিনি জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেনযা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি ড্রেস রিহার্সেল হবে।"

সেই সঙ্গে তিনি বলেন"যদি বুমরাহ এশিয়া কাপ খেলে এবং ভারত ফাইনালে ওঠেতাহলে তিনি আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবে না। স্পষ্টতইসবচেয়ে বড় প্রশ্ন হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আপনার কি বুমরাহের প্রয়োজননাকি এক মাসের বিরতির পর তার এশিয়া কাপ খেলা উচিত  তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম নেওয়া উচিত, নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলা উচিত। এই সিদ্ধান্ত অজিত আগারকর এবং গৌতম গম্ভীরকেই নিতে হবে।" আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বুমরাহ খুব বেশি সীমিত ওভারের ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে না।


```