Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Eng vs Ind: "তুমি এভাবে কথা বলতে পার না", ধর্মসেনাকে কেন বললেন রাহুল?

রাহুল আম্পায়ারকে উল্টে জিজ্ঞাসা করেন, তিনি কি চান ভারত মাঠে কোনও আবেগ না দেখিয়ে কেবল ব্যাট এবং বল করুক।

Eng vs Ind: "তুমি এভাবে কথা বলতে পার না", ধর্মসেনাকে কেন বললেন রাহুল?

লোকেশ রাহুল ও কুমার ধর্মসেনা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 August 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্টের (England vs India Fifth Test) আজ তৃতীয় দিন। এই টেস্টের যা গতিবিধি তাতে বৃষ্টি না হলে ফলাফল হচ্ছে, এটা বলেই দেওয়া যায়। ভারত টসে হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে করে ২২৪। জবাবে ভাল শুরু করেও ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে শুক্রবার পর্যন্ত করেছে ২ উইকেট হারিয়ে ৭৫ রান। যশস্বী জয়সওয়াল (৫১) ও আকাশ দীপ (৪) অপরাজিত অবস্থায় তৃতীয় দিন শুরু করবেন।  

তবে ওভাল টেস্টের দ্বিতীয় দিনের একটি ঘটনা সকলের নজর কেড়ে নিয়েছে। শুক্রবার কেএল রাহুলের সঙ্গে মাঠ আম্পায়ার কুমার ধর্মসেনার বাদানুবাদ হয়। দুজনেই তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই ঘটনার পিছনে রয়েছে ইংল্যান্ডের ব্যাটার জো রুট এবং ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে বাকযুদ্ধ। 

রুট ও কৃষ্ণর মধ্যে ঝামেলার সময় ধর্মসেনা চেয়েছিলেনরাহুল এসে তাঁর সতীর্থকে সরিয়ে নিয়ে যাক, যাতে তর্কের অবসান হ। কিন্তু রাহুল আম্পায়ারকে উল্টে জিজ্ঞাসা করেন, তিনি কি চান ভারত মাঠে কোনও আবেগ না দেখিয়ে কেবল ব্যাট এবং বল করুক।

কেএল রাহুল এবং কুমার ধর্মসেনার মধ্যে কথোপকথন

রাহুল: তুমি কী চাইছ? আমরা কী করব? চুপ থাক?

ধর্মসেনা: তুমি কি চাও যে কোনও বোলার তোমার কাছে এসে হেঁটে আসুক? না, তুমি তা করতে পারো না। না, রাহুল, আমাদের এভাবে যাওয়া উচিত নয়।

রাহুল: তুমি কি চাওআমরা শুধু ব্যাট করব এবং বল করব ও বাড়ি চলে যা?

ধর্মসেনা: আমরা ম্যাচের শেষে আলোচনা করব। তুমি এভাবে কথা বলতে পার না।


```