Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইউএস ওপেনের ফাইনালে সিনার, সামনে আলকারাজ, এগিয়ে কে?

শুক্রবার রাতে ইউএস ওপেনের সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারিয়েছেন ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। এবার ফাইনালে তাঁর প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজ।

ইউএস ওপেনের ফাইনালে সিনার, সামনে আলকারাজ, এগিয়ে কে?

ইয়ানিক সিনার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 September 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ যুগ শেষ হওয়ার পর এখন টেনিস বিশ্বে চলছে ইয়ানিক সিনার (Jannik Sinner) ও কার্লোস আলকারাজের শাসন। গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল মানেই এই দুই তারকার যুদ্ধ। ২০২৫ ইউএস ওপেনের (US Open 2025) ফাইনালেও দেখা যাবে সিনার-আলকারাজ মহাদ্বৈরথ। 

শুক্রবার রাতে ইউএস ওপেনের সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারিয়েছেন ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। এবার ফাইনালে তাঁর প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজ। তবে ম্যাচের মাঝামাঝি সময়ে সিনারের ভক্তরা হঠাৎ করেই টেনশনে পড়ে গিয়েছিলেন তিনি মেডিক্যাল টাইমআউট নেওয়ায়। তাঁর এই সিদ্ধান্তের কারণ জানা না গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে পুনরায় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফ্লাশিং মিডোসে টানা দ্বিতীয় খেতাবের কাছাকাছি চলে যান সিনার।

ফাইনালে জিতলে সিনারই হবেন দ্বিতীয় ব্যক্তি, যিনি টানা দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হবেন। এর আগে এই কৃতিত্ব ছিল একমাত্র সুইৎজারল্যান্ডের রজার ফেডেরারের। সুইস কিংবদন্তি ২০০৪-২০০৮-এ টানা পাঁচবার ইউএস ওপেন জিতেছিলেন।

ইতালির ২৪ বছর বয়সি এক নম্বর বাছাই সিনার রবিবার স্পেনের ২২ বছর বয়সি দ্বিতীয় নম্বর কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। সিনার ও আলকারাজ হচ্ছেন টেনিস ইতিহাসের প্রথম দুই পুরুষ খেলোয়াড়, যাঁরা এক মরশুমে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হবেন। রবিবারের ফাইনালে এই মহাদ্বৈরথ দেখার জন্য উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

ফাইনালে ওঠার পর সিনার বলেছেন, রবিবার খুব বিশেষ দিন হতে চলেছে। এটা আবারও খুব আশ্চর্যজনক একটা ফাইনাল।” 

চলতি মরশুমে ইতিমধ্যে দুবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হয়েছেন সিনার ও আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে প্রথম সাক্ষাতে সিনার হেরে গিয়েছিলেন স্প্যানিশ তারকার কাছে। এরপর অবশ্য বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের ফাইনালে ইতালিয়ান তারকা সিনার হারিয়ে দেন আলকারাজকে।

২৫ বছর বয়সি কানাডিয়ান তারকা অগার-আলিয়াসিমের বিরুদ্ধে সিনার প্রথম সেটে দুর্দান্ত ছিলেন। পরের সেটের তৃতীয় গেম পর্যন্ত ছন্দ ধরে রেখে ৩৮টি সার্ভিস হোল্ডের রেকর্ড নিজের দখলে রাখেন। এরপরই ছন্দ পতন হয় বিশ্বের এক নম্বরের। অগার-আলিয়াসিম ৯৯ মাইল প্রতি ঘণ্টা ইনসাইড-আউট ফোরহ্যান্ডের জবাব খুঁজে পাচ্ছিলেন না সিনার। ফলে দ্বিতীয় সেটটি হেরে যান তিনি। আলিয়াসিমের প্রধান শক্তিই হল ফোরহ্যান্ড। যার জেরেই এবারের ইউএস ওপেন থেকে তিনি ছিটকে দিয়েছেন তিন নম্বর বাছাই আলেকজেন্ডার জেভরেভ, আট নম্বর বাছাই অ্যালেক্স ডে মিনাউর ও ১৫তম বাছাই আন্দ্রে রুবলেভকে। কিন্তু পরের দুই সেট সহজেই পকেটে পুরে নিয়ে ফাইনালে উঠে পড়েন সিনার।


```