Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

জোকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজ! সামনে সেই সিনার

জোকোভিচের শরীরী ভাষায় হতোদ্যম, গলায় বিষাদের সুর। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতা বছর আটত্রিশের সার্ব তারকার পক্ষে কি আদৌ কোনওদিন সম্ভব হবে? উঠছে প্রশ্ন। 

জোকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজ! সামনে সেই সিনার

জোকোভিচ বনাম আলকারাজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 September 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুক্রবার রাতে খুব সম্ভবত প্রজন্মের পালাবদলে সিলমোহর পড়ল। ২২ বছরের কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) উড়িয়ে দিলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচকে (Novak Djokovic)। এটুকু তো তথ্য মাত্র। কিন্তু এর আড়ালে লুকনো থাকা আগ্রাসন, কর্তৃত্বের মেজাজ স্পষ্ট করে দিচ্ছে, সরাসরি সেটে (৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২) ছিনিয়ে আনা এই জয় হয়তো জোকোভিচের অস্তায়মান কেরিয়ারকে পুরোপুরি পাটের দিকে ঠেলে দিল। এই সাফল্যে স্পেনীয় তারকা পৌঁছে গেলেন তাঁর দ্বিতীয় ইউএস ওপেন ফাইনালে। ২০২২ সালে এই মঞ্চেই প্রথম খেতাব জিতেছিলেন তিনি।

শেষ ৩৭ ম্যাচে ৩৬টি জয়। একমাত্র হার উইম্বলডনের ফাইনালে, ইয়ানিক সিনারের (Jannik Sinner) কাছে। যার বিরুদ্ধে রবিবার ফাইনালে নামবেন আলকারাজ। পাবেন প্রতিশোধ মিটিয়ে ছ’নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ। কানাডার ফেলিক্স অগের-আলিয়াসিম (Felix Auger-Aliassime)-কে আজই পরাস্ত করেছেন ইতালীয় টেনিস তারকা।

ম্যাচ শেষে আলকারাজ উচ্ছ্বাস দেখিয়ে বলেন, ‘আবারও ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে অসাধারণ লাগছে। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আজ টুর্নামেন্টের সেরা খেলা হয়নি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লেভেল ধরে রেখেছিলাম। সার্ভটাই ছিল আসল অস্ত্র!’

অন্যদিকে জোকোভিচের শরীরী ভাষায় হতোদ্যম, গলায় বিষাদের সুর। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতা বছর আটত্রিশের সার্ব তারকার পক্ষে কি আদৌ কোনওদিন সম্ভব হবে? উঠছে প্রশ্ন। টানা চতুর্থবার কোনও মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে থেমে গেলেন তিনি। দু’নম্বর সেটে একসময় ৩-০ এগিয়েও সেই লিড ধরে রাখতে পারলেন না। দ্বিতীয় সেট টাইব্রেকে আলকারাজ ধরা দেন দারুণ ছন্দে। ৪-১ লিড নিয়ে শেষ পর্যন্ত সেট ছিনিয়ে নেন ৭-৬ (৭-৪) ব্যবধানে। এর পর থেকেই পিছু হটতে থাকেন জোকোভিচ। তৃতীয় সেটে দু’টি ডাবল ফল্টে ব্রেক দিয়ে বসেন। ফল ৬-২। পরিণতি তখনই অনিবার্য।

গ্যালারির সমর্থনেও বদলায়নি ছবি। কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রিৎসের বিরুদ্ধে দর্শকদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন জোকোভিচ। অথচ সেমিফাইনালে তাঁকেই সমর্থন জানালেন অনেকে। কিন্তু তাতে লাভ হয়নি। সার্ভিসে বারবার ভেঙে পড়লেন, শারীরিক ক্লান্তিও ধরা দিল। ট্রেনারকে ডাকতে বাধ্য হলেন। তবু লড়াইয়ে ফিরতে ব্যর্থ।

আলকারাজের এই আগুনে ফর্মে রবিবারের ফাইনাল নিঃসন্দেহে হাইভোল্টেজ হতে চলেছে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন সিনার, খাতায়-কলমে উইম্বলডন ফাইনালের পুনরাবৃত্তি। দুই উদীয়মান তারকার শক্তিপরীক্ষায় কে অন্যকে ছাড়িয়ে মাথাচাড়া দেয়, সেটাই হতে চলেছে দ্বৈরথের নির্যাস।

ফলাফল:

আলকারাজ বনাম জোকোভিচ—৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২।


```