Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফ্লাশিং মেডোয় সিনারের ঝড়ো জয়, লামেন্সকে হারালেন শিয়নটেক, পরিচিত ছন্দে ওসাকা

গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে সিনারের খেলা একেবারে নিখুঁত। প্রথম সেট সহজেই নিজের নামে করার পর দ্বিতীয় সেটের আগে সামান্য চিকিৎসার জন্য ডান পায়ের ব্যান্ডেজ কেটে নেন। কিন্তু তারপর যেন আরও তেজিয়ান হয়ে ওঠেন ইতালীয় টেনিস তারকা। 

ফ্লাশিং মেডোয় সিনারের ঝড়ো জয়, লামেন্সকে হারালেন শিয়নটেক, পরিচিত ছন্দে ওসাকা

ইয়ানিক সিনার

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 August 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: ফ্লাশিং মেডোয় শিরোপা ধরে রাখার পথে দুর্দান্ত ছন্দে এগোচ্ছেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। শুক্রবার ইউএস ওপেনের (US Open) দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স পপিরিনকে (Alex Popyrin) স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। ফল ৬-৩, ৬-২, ৬-২।

গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে সিনারের খেলা একেবারে নিখুঁত। প্রথম সেট সহজেই নিজের নামে করার পর দ্বিতীয় সেটের আগে সামান্য চিকিৎসার জন্য ডান পায়ের ব্যান্ডেজ কেটে নেন। কিন্তু তারপর যেন আরও তেজিয়ান হয়ে ওঠেন ইতালীয় টেনিস তারকা। শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকের সঙ্গে মিশিয়ে দেন সূক্ষ্ম ড্রপ শট। বারবার ভুল করতে বাধ্য করেন প্রতিপক্ষকে। শেষমেশ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে থাকা পপিরিন কার্যত দাঁড়াতেই পারেননি সিনারের সামনে।

মহিলাদের বিভাগেও উত্তেজনা চরমে। দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক (Iga Swiatek) সামান্য হোঁচট খেলেও লড়াই জিতে নেন। ডাচ প্রতিদ্বন্দ্বী লেসলি পাটিনামা লামেন্স দ্বিতীয় সেট দখল করে লড়াই তৃতীয় সেট পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ফের পরিচিত মেজাজে ধরা দেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন। নির্ভুল এস মেরে লড়াইয়ের ইতি টানেন। জয়ের পর শিয়নটেক বলেন, ‘ম্যাচটা আসলে আমার ভুলের উপর নির্ভর করছিল। দ্বিতীয় সেটে কিছুটা চাপে পড়েছিলাম। কিন্তু তৃতীয় সেটে নিজেকে সামলে নিয়ে আরও প্রো-অ্যাকটিভ হতে পেরেছি!’ এখন তাঁর সামনে ২৯তম বাছাই আন্না কালিনস্কায়া।

ফ্লাশিং মেডোয় দু’বারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা (Naomi Osaka) এবারও পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে। ২০২১ সালের পর এই প্রথম। ঝলমলে বেগুনি পোশাকে, সৌভাগ্যের মাসকট ‘আর্থার ফ্ল্যাশ’ নিয়ে কোর্টে নামেন। শুরুতে খানিক লড়তে হলেও ছয় নম্বর গেমে ছন্দ খুঁজে পান জাপানের তারকা। একের পর এক জোরালো ফোরহ্যান্ডে ভেঙে দেন প্রতিপক্ষের প্রতিরোধ। ম্যাচ শেষে ওসাকা বলেন, ‘চেষ্টা করছিলাম ফ্রি পয়েন্ট না দেওয়ার। ইতিবাচক থাকতে। একবার টাইমিংটা খুঁজে পেলে আমি নিজের খেলাটা খেলতে পারি!’ এবার তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন দারিয়া কাসাতকিনা বনাম কামিলা রাখিমোভা ম্যাচের বিজয়ী।


```