Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উইম্বলডনের ধাক্কা টরন্টোয়! কানাডা ওপেন থেকে নাম তুলে নিলেন আলকারাজ

শুধু আলকারাজ নন, টরন্টোর কোর্টে এ বার অনুপস্থিত আরও দুই তারকা— উইম্বলডনজয়ী সিনার (Jannik Sinner) এবং নোভাক জোকোভিচ (Novac Djokovic)। দু’জনেই রবিবার তাঁদের নাম তুলে নেন। 

উইম্বলডনের ধাক্কা টরন্টোয়! কানাডা ওপেন থেকে নাম তুলে নিলেন আলকারাজ

কার্লোস আলকারাজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 July 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: টরন্টো মাস্টার্স শুরু হওয়ার আগেই নাম প্রত্যাহারের তালিকা ক্রমশ দীর্ঘতর হচ্ছে। সেই তালিকাতেই নয়া সংযোজন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। উইম্বলডনের (Wimbledon) পরে ‘শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের’ প্রয়োজন—এই মর্মে কানাডার এটিপি ১০০০ প্রতিযোগিতা (Canadian ATP Masters 1000) থেকে সরে দাঁড়ালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আলকারাজ লেখেন, ‘অনেকগুলো সপ্তাহ টানা খেলে যাওয়ার পর বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন। কিছু মাংসপেশির সমস্যা রয়েছে। তাই এ বছর টরন্টোয় খেলতে পারছি না। এই সিদ্ধান্তের জন্য কানাডার সমর্থক ও আয়োজকদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। তবে কথা দিচ্ছি, আগামী বছর নিশ্চয়ই দেখা হবে!’

বাইশ বছর বয়সি স্প্যানিশ তারকা চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে। এটিপি-র জয়-পরাজয় ইনডেক্স অনুযায়ী তাঁর এই মরসুমের রেকর্ড জিতেছেন ৪৮টি ম্যাচ, হেরেছেন মাত্র ৬টি। পাঁচটি শিরোপার মধ্যে রয়েছে ফরাসি ওপেনের ঐতিহাসিক জয়ও। তবে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এ বার উইম্বলডনের ফাইনালে উঠেও ইয়ানিক সিনারের কাছে হার মানতে হয়।

শুধু আলকারাজ নন, টরন্টোর কোর্টে এ বার অনুপস্থিত আরও দুই তারকা— উইম্বলডনজয়ী সিনার (Jannik Sinner) এবং নোভাক জোকোভিচ (Novac Djokovic)। দু’জনেই রবিবার তাঁদের নাম তুলে নেন। জোকোভিচ, ৩৮ বছর বয়সি সার্বিয়ান তারকা, টরন্টোতে এর আগে চার বার চ্যাম্পিয়ন হয়েছেন। আর সিনার তো গত বছরই এই টুর্নামেন্ট জয়ের শিরোপা হাতে তুলেছিলেন। ইতালীয় টেনিস তারকাও আলকারাজের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘দু’বছর আগে এখানে ট্রফি জয় আমার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু নিজের দল ও ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝেছি, শরীর আগে। কানোডার অনুরাগীদের সামনে আবার খেলতে চাই। তবে এখন বিশ্রামই সেরা সিদ্ধান্ত!’

চলতি বছর টরন্টো এটিপি মাস্টার্সে প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১২ দিন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রবিবার (২৮ জুলাই)। ফাইনাল ৭ অগস্ট।


```