Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডেভিস কাপে রজার ফেডেরারের দেশের বিরুদ্ধে এগিয়ে ভারত, স্বপ্নের অভিষেক দক্ষিণেশ্বরের

ভারতের অধিনায়ক রোহিত রাজপাল আরিয়ান শাহের পরিবর্তে দক্ষিণেশ্বরের উপর আস্থা রাখেন। আর দক্ষিণেশ্বরও কোচকে নিরাশ করেননি তাঁর থেকে তালিকায় অনেক উপরে থাকা সুইৎজারল্যান্ডের জেরোম কাইমকে স্ট্রেট সেটে পরাজিত করে। 

ডেভিস কাপে রজার ফেডেরারের দেশের বিরুদ্ধে এগিয়ে ভারত, স্বপ্নের অভিষেক দক্ষিণেশ্বরের

দক্ষিণেশ্বর সুরেশ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 September 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণেশ্বর সুরেশের (Dhakshineswar Suresh) নাম একদিন আগেও অপরিচিত ছিল। কিন্তু তাঁর হাত ধরেই ভারতীয় টেনিস স্বপ্ন দেখা শুরু করেছে। রজার ফেডেরারের দেশের বিরুদ্ধে ডেভিস কাপে (Davis Cup 2025) তাঁর ও সুমিত নাগালের (Sumit Nagal) দুরন্ত পারফরম্যান্সের জেরে প্রথম দিনই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই ডেভিস কাপে সুইৎজারল্যান্ডকে হারিয়ে দেবে ভারত (India bs Switzerland)।  

রিজার্ভ টেনিস খেলোয়াড় হিসাবে ডেভিস কাপ টিমে ছিলেন দক্ষিণেশ্বর সুরেশ। ভারতের অধিনায়ক রোহিত রাজপাল আরিয়ান শাহের পরিবর্তে দক্ষিণেশ্বরের উপর আস্থা রাখেন। আর দক্ষিণেশ্বরও কোচকে নিরাশ করেননি তাঁর থেকে তালিকায় অনেক উপরে থাকা সুইজারল্যান্ডের জেরোম কাইমকে স্ট্রেট সেটে পরাজিত করে। 

এটিপি র‍্যাঙ্কিংয়ে ৬২৬তম স্থানে থাকা দক্ষিণেশ্বর সুরেশ ১৫৫তম স্থানে থাকা কাইমকে প্রথম সিঙ্গলস ম্যাচে ৭-৬ (৪) ৬-৩ ব্যবধানে পরাজিত করেন।এদিকে, গত বছর শীর্ষ ১০০-তে থাকার পর এখন শীর্ষ ৩০০-এ থাকার জন্য লড়াই করা নাগাল মার্ক-আন্দ্রেয়া হিউসলারকে ৬-৩, ৭-৬ (৪) ব্যবধানে হারিয়ে ভারতকে ২-০ লিড এনে দেন। 

ম্যাচ জিতে দক্ষিণেশ্বর বলেন, “আমি ধৈর্য ধরে আমার পরিকল্পনা অনুযায়ী খেলার উপর মনোযোগ দিচ্ছিলাম। প্রথমবারের মতো দেশের হয়ে খেলছি, তাই অনেকটাই চাপে ছিলা। আমার মনে হয় আমি এটি বেশ ভালভাবে সামলাতে পেরেছি।” 

প্রথম দুটি সিঙ্গলসে জয়লাভের পর ভারত ইউরোপের মাটিতে একটি স্মরণীয় ডেভিস কাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই টাই জিততে হলে, আজকের তিনটি ম্যাচের একটিতে জিততে হবে। এন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বলিপল্লি জুটি ডাবলসে মুখোমুখি হবে জ্যাকব পল এবং ডমিনিক স্ট্রিকারের। এরপর হবে ফিরতি সিঙ্গলস। 

ভারত শেষবার ১৯৯৩ সালে কানে কোনও ইউরোপীয় দলকে পরাজিত করেছিল। লিয়েন্ডার পে এবং রমেশ কৃষ্ণনের ভারত সেবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল ৩-২ ব্যবধানে।


```