Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিসিসিআইয়ের জাঁদরেল পদে বসতে চলেছেন হরভজন! কতটা ‘রটনা’, কতখানি ‘ঘটনা’?

প্রভাব খাটিয়ে বিসিসিআইয়ের ক্ষমতার অলিন্দে পা রাখতে চলেছেন টিম ইন্ডিয়ার এই কিংবদন্তি? নাকি সবটাই নিছক কানাঘুষো… রয়ে যাবে জল্পনার ঘেরাটোপে? উত্তর মিলবে সেপ্টেম্বরের বৈঠক শেষে।

বিসিসিআইয়ের জাঁদরেল পদে বসতে চলেছেন হরভজন! কতটা ‘রটনা’, কতখানি ‘ঘটনা’?

হরভজন সিং

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 September 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির মঞ্চে সক্রিয়, ক্রিকেটের অন্দরমহলেও প্রভাবশালী—এবার কি তবে প্রশাসকের আসনে দেখা যাবে হরভজন সিংকে (Harbhajan Singh)? বিসিসিআইয়ের (BCCI) শীর্ষপদগুলির দৌড়ে ভারতের প্রাক্তন অফস্পিনারের নাম কিন্তু হঠাৎ করে ভেসে উঠেছে। ফলে গুঞ্জনকে ঝেড়ে ফেলা যাচ্ছে না।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র রিপোর্টে মতে, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (PCA) আসন্ন বার্ষিক সাধারণ সভার (AGM) জন্য হরভজন প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। সেপ্টেম্বরের বৈঠকে সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব আর কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদ পূরণ করা হবে। ভোটাভুটির সম্ভাবনা নামমাত্র, আগেভাগেই ‘আলোচনার’ ভিত্তিতে নতুন নিয়োগ চূড়ান্ত হওয়ার ষোলো আনা সম্ভাবনা। সেক্ষেত্রে হরভজনের কাঁধে কোনও না কোনও দায়িত্ব বর্তাতে পারে বলেই জল্পনা।

অবশ্য শুধু পাঞ্জাব নয়, অন্য রাজ্য ক্রিকেট সংস্থাগুলিও নিজেদের প্রতিনিধি ঠিক করেছে। কর্নাটক মনোনীত করেছে রঘুরাম ভাটকে (Raghuram Bhatt), মুম্বইয়ের প্রতিনিধি সঞ্জয় নাইক (Sanjay Naik)। হিমাচল প্রদেশ থেকে আসছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল (Arun Dhumal), উত্তরপ্রদেশ থেকে রাজীব শুক্ল (Rajeev Shukla), সৌরাষ্ট্র থেকে জয়দেব শাহ (Jaydev Shah), বরোদা থেকে প্রণব আমিন (Pranav Amin), তামিলনাডু থেকে আর আই পালানি (RI Palani)। বর্তমানে রাজ্যসভার সাংসদ (AAP) হরভজন, পিসিএ-র পরামর্শদাতার দায়িত্বও সামলাচ্ছেন। ফলে বোর্ডের মূল প্রশাসনে জায়গা করে নেওয়ার রাস্তাটা তাঁর জন্য একেবারেই বন্ধ নয়।

এতকিছুর মধ্যে অন্য একটি কারণে খবরের শিরোনামে ভাজ্জি। অতিসম্প্রতি ভারত–পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ ঘিরে তাঁর স্পষ্ট মত জানিয়ে বলেছেন, “অপারেশন সিঁদুরে’র পর কূটনৈতিক টানাপোড়েন চলতে থাকলে ক্রিকেট বা ব্যবসা—পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্কই রাখা উচিত নয়!’ এই মন্তব্যে হাল্কা রাজনীতির গন্ধ থাকলেও এবার সেটা আরও প্রবল হতে শুরু করেছে। প্রভাব খাটিয়ে বিসিসিআইয়ের ক্ষমতার অলিন্দে পা রাখতে চলেছেন টিম ইন্ডিয়ার এই কিংবদন্তি? নাকি সবটাই নিছক কানাঘুষো… রয়ে যাবে জল্পনার ঘেরাটোপে? উত্তর মিলবে সেপ্টেম্বরের বৈঠক শেষে।


```