Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নিজে লেজেন্ডদের বিশ্বকাপে পাকিস্তান বয়কট করেছিলেন, সেই হরভজন রবিবারের ম্যাচ নিয়ে কী বললেন?

হরভজনের এই কড়া অবস্থান নতুন কিছু নয়। সম্প্রতি লেজেন্ডস টুর্নামেন্টে ভারত–পাক ম্যাচে খেলতে নামেননি। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই বয়কটের ঝাঁঝই টের পাওয়া গেল ভাজ্জির বক্তব্যে। 

নিজে লেজেন্ডদের বিশ্বকাপে পাকিস্তান বয়কট করেছিলেন, সেই হরভজন রবিবারের ম্যাচ নিয়ে কী বললেন?

হরভজন সিং

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 September 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনায় থাকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। যা মোটের উপর ফিবছর উত্তপ্তই থাকে।

আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণের আগে সেই আঁচ টেনে আনলেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। তাঁর সাফ কথা, ‘দুই দেশের সম্পর্ক না বদলালে ক্রিকেট বা ব্যবসা—কিছুই হওয়া উচিত নয়!’

হরভজনের এই কড়া অবস্থান নতুন কিছু নয়। সম্প্রতি লেজেন্ডস টুর্নামেন্টে (World Championship of Legends) ভারত–পাক ম্যাচে খেলতে নামেননি। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই বয়কটের ঝাঁঝই টের পাওয়া গেল ভাজ্জির বক্তব্যে। বললেন, ‘পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার পর সবাই বলেছিল—না ক্রিকেট, না ব্যবসা। আমরাও তাই খেলিনি। প্রত্যেকেরই নিজের মত রয়েছে। আমার মনে হয়, সম্পর্ক না বদলানো পর্যন্ত খেলারও জায়গা নেই। তবে যদি সরকার সম্মতি দেয়, তাহলে অবশ্যই খেলতে হবে। কিন্তু সম্পর্কটা আগে উন্নত হোক!’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে উপত্যকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এর পরই ভারত সরকার জানিয়ে দেয়, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক খেলাধুলোর সম্পর্ক আপাতত বন্ধ। তবে বহুদেশীয় প্রতিযোগিতায় মুখোমুখি হতে সমস্যা নেই। সেই নীতিগত অবস্থান মেনেই রবিবার দুবাইয়ে (Dubai) এশিয়া কাপে হাইভোল্টেজ দ্বৈরথ!

মাঠের খেলায় ভারতীয় দলকে নিয়ে আশাবাদী হরভজন। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট অন্য মাত্রায় পৌঁচেছে। বিরাট (Virat Kohli) আর রোহিত (Rohit Sharma) টি–টোয়েন্টি থেকে সরে গেলেও দল পুরোপুরি প্রস্তুত। এই ভারতীয় দলকে শুধু ভারতীয় দলই হারাতে পারে। দুবাইয়ে খেলা মানেই নিজেদের ঘরের মাঠে খেলা। তাই আমার আশা, কাপটা এবারও দেশে ফিরবে!’

পাশাপাশি পাঞ্জাবের বন্যা-দুর্গতদের জন্য সাহায্যের আবেদনও জানান ভাজ্জি। প্রাক্তন ক্রিকেটারের আবেগঘন আহ্বান, ‘আমি পাঞ্জাব ছাড়া কিছুই নই। তাই এ সময় পাশে দাঁড়ানো জরুরি। সাহায্য যে কোনও রকমের হতে পারে, কিন্তু দরকার সবার সহযোগিতা!’


```