Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

এশিয়া কাপের ফাইনালে একবারও মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান! রেকর্ডে কারা এগিয়ে?

সামগ্রিক পরিসংখ্যান যদিও ভারতের পক্ষে। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ১৫-১।

এশিয়া কাপের ফাইনালে একবারও মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান! রেকর্ডে কারা এগিয়ে?

সূর্যকুমার ও সলমন

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতপাকিস্তান মানেই টানটান উত্তেজনা। বিশ্বকাপ (World Cup) থেকে শুরু করে আইসিসি (ICC)–র যে কোনও টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হলে তুমুল আগ্রহ তৈরি হয়। এশিয়া কাপও এর ব্যতিক্রম নয়। দুই পড়শি মুলুক এই টুর্নামেন্টে সাকুল্যে ১৮ বার মুখোমুখি হয়েছে। এতে আলাদা কিছু নেই। কিন্তু চমকপ্রদ তথ্য এটাই যে, দুই দল গ্রুপ পর্ব বা সুপার ফোরে যুযুধান হলেও কোনওদিন একে অপরের বিরুদ্ধে ফাইনালে খেলেনি।

১৯৮৪ সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে ১৬টি আসরের মধ্যে ১৫টিতে অংশ নিয়েছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। মুখোমুখি লড়াই হয়েছে ১৮ বার। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ছ’বার আর বারদুয়েক কোনও ফলাফল বেরোয়নি (No Result)। তবুও অদ্ভুতভাবে, ফাইনালের মঞ্চে একবারও দুই দেশের সম্মুখসমর হয়নি।

সামগ্রিক পরিসংখ্যান যদিও ভারতের পক্ষে। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ১৫-১। ওয়ানডে বিশ্বকাপে (ODI World Cup) ৮-০, টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ৭-১ ব্যবধান। এশিয়া কাপেও ভারতের অপ্রতিহত দাপট।

টি২০ ফরম্যাটে (T20 format) এশিয়া কাপ প্রতিযোগিতায় তিনবার দেখা হয়েছে দুই দলের। ভারত জিতেছে দু’বার, পাকিস্তান একবার। ওয়ানডে ফরম্যাটে (ODI format) ১৫ ম্যাচে ভারত ৮, পাকিস্তান ৫, দুই ম্যাচে কোনও ফল হয়নি। যদিও শুধু অতীত নয়। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখেও ভারত এগিয়ে। গত পাঁচ বছরে খেলা হয়েছে পাঁচটি টি২০ আন্তর্জাতিক (T20I)। ভারত জিতেছে তিনবার, পাকিস্তান দু’বার।

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে (Dubai) যখন আবার এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দল, তখন ইতিহাসের এই অদ্ভুত ফাঁক আরও একবার চোখে পড়বে। দ্বৈরথ অনেক, উত্তেজনাও অফুরান, কিন্তু এশিয়া কাপের ফাইনালের মঞ্চে ভারতপাকিস্তান আজও অধরা। এবার এই ছবিটা বদলাবে কি? 


```