Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আঘার গলায় ব্যান্ডেজ, করলেন না ট্রেনিংও, এশিয়া কাপে অভিযান শুরুর আগে পাক শিবিরে আতঙ্ক!

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে ট্রফি জিতেছে পাকিস্তান। সেই সাফল্যের রেশ টেনে এশিয়া কাপে নামতে চাইছে তারা।

আঘার গলায় ব্যান্ডেজ, করলেন না ট্রেনিংও, এশিয়া কাপে অভিযান শুরুর আগে পাক শিবিরে আতঙ্ক!

সলমন আঘা

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) জার্নি শুরুর আগে পাকিস্তান শিবিরে উদ্বেগ। কেন্দ্রে অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। যিনি বুধবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে বেশিরভাগ সময় অনুপস্থিত ছিলেন। গলায় টান লাগায় ব্যান্ডেজ বেঁধে মাঠের ধারে বসে থাকতে দেখা যায়। ফলে ছড়িয়ে পড়ে জল্পনা—চোট কতটা গুরুতর? রবিবার ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে তিনি সুস্থ হতে পারবেন তো?

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ওয়ার্ম আপ আর হালকা ফুটবল ড্রিলে বাকি খেলোয়াড়রা যখন ব্যস্ত, তখন অধিনায়ক সাইডলাইনে বসে। খুব একটা চলতে-ফিরতে দেখা যায়নি। প্রথমে জোর আশঙ্কা ছড়ালেও পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আশ্বস্ত করে জানায়, চিন্তার কিছু নেই। চোট সামান্য। নিছক সাবধানতার জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে। শিগগিরই পুরোদস্তুর অনুশীলনে ফিরবেন।

সবকিছু ঠিক থাকলে আঘার নেতৃত্বে শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওমানের (Oman) বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। আর রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে মেগা শোডাউন। সেই আবহে অধিনায়কের চোটের খবর স্বাভাবিকভাবেই পাক ভক্তদের অস্বস্তি বাড়িয়েছে।

তবে এতকিছুর মধ্যেও দলগত আত্মবিশ্বাসে চিড় ধরেনি। গত কয়েক মাস ধরে মাইক হেসনের (Mike Hesson) কোচিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান। বাবর আজম (Babar Azam) আর মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) অধ্যায় পেরিয়ে এখন নতুন নেতৃত্বে, নয়া উদ্যমে পথচলা। এশিয়া কাপই এই পালাবদলের চক্রে প্রথম বড় টুর্নামেন্ট। ভারতের পাশাপাশি ইউএই (UAE) ও ওমানকে নিয়ে কঠিন গ্রুপে রয়েছে পাকিস্তান। যদিও চ্যালেঞ্জ নিতে তাঁরা প্রস্তুত বলে অধিনায়কদের প্রেস মিটে জানিয়ে দেন আঘা। মঙ্গলবার প্রি-সিরিজ কনফারেন্সে হুঙ্কার ছোড়েন, ‘আমরা কয়েক মাস আগে থেকেই ভালো ক্রিকেট খেলছি। দল অনেকটা তৈরি। সবাই উৎসাহে ভরপুর!’

তাহলে কি পাকিস্তানই টুর্নামেন্ট ফেভারিট? প্রসঙ্গ উঠতেই যদিও কৌশলী জবাব আঘার। বলেন, ‘টি–২০-তে কেউ ফেভারিট নয়। এক-দু’টো ওভারেই ম্যাচ ঘুরে যায়। আফগানিস্তান আর ইউএই-র বিরুদ্ধে ট্রাই সিরিজ ছিল প্রস্তুতির অংশ। ওটা জেতা জরুরি ছিল। কিন্তু লক্ষ্য সবসময় এশিয়া কাপ!’

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে (tri-series) আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে ট্রফি জিতেছে পাকিস্তান। সেই সাফল্যের রেশ টেনে এশিয়া কাপে নামতে চাইছে তারা। কিন্তু হঠাৎ অধিনায়কের গলায় চোট গড়বড় পাকাবে না তো? নাকি সবই নিছক সতর্কতা, আর কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে ফিরবেন সলমন? সেই উত্তরই খুঁজছে ক্রিকেট দুনিয়া।


```