Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত!’ আফগানিস্তানকে উড়িয়ে আত্মবিশ্বাসী সলমন আঘা

গত এক বছরে পাকিস্তান ক্রিকেট ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে গেছে। ২০২২–এর টি২০ বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি মিস, তারপর টানা তিনটি আইসিসি সাদা বলের টুর্নামেন্টে ব্যর্থতা। 

‘আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত!’ আফগানিস্তানকে উড়িয়ে আত্মবিশ্বাসী সলমন আঘা

পাকিস্তান ক্রিকেট টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 September 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: শারজার (Sharjah) রাত পাকিস্তানের (Pakistan) কাছে হয়ে উঠল নিখাদ আত্মবিশ্বাস প্রদর্শনের মঞ্চ। আফগানিস্তানকে (Afghanistan) ৭৫ রানে উড়িয়ে ট্রাই সিরিজের ট্রফি ঘরে তুলেছে সলমন আঘার (Salman Agha) দল। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ—এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারত–পাকিস্তান লড়াইয়ের আগে তাই অধিনায়কের কণ্ঠে আস্থার সুর। বলেছেন, ‘দল এখন ভাল জায়গায়, প্রস্তুতি একদম ঠিকঠাক!’

ফাইনালে আফগান ব্যাটিং ভেঙে পড়ে তাসের বাড়ির মতো। রশিদ খানের (Rashid Khan) দল গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে! নেপথ্যে পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজের (Mohammad Nawaz) আগুনে স্পেল। একাই নিলেন ৫ উইকেট, দুরন্ত হ্যাটট্রিক সমেত। বল হাতে ঝড় তোলা সতীর্থের প্রশংসায় অকুণ্ঠ অধিনায়ক আগা। বলেছেন, ‘ও অসাধারণ খেলছে। ব্যাটি, বোলিং, ফিল্ডিং—সব জায়গাতেই নওয়াজ ভরসা জাগাচ্ছে। যখনই পরিস্থিতি কঠিন হয়, আমি জানি, ওর উপর বিশ্বাস রাখা যায়!’

ফাইনালের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে সলমন আগা স্পষ্ট করে দিলেন, এই সিরিজটাই ছিল আসল প্রস্তুতি। তাঁর কথায়, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপে ভাল খেলা। বেশিরভাগ জিনিসই ঠিকঠাক করতে পেরেছি। দল এখন ভাল অবস্থায়, তৈরি এশিয়া কাপের জন্য!’

পাকিস্তানের কিন্তু মোটেও সহজ গ্রুপে নেই। রয়েছে ভারত (India), ওমান (Oman) আর সংযুক্ত আরব আমিশাহির (UAE) মতো দল। অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, ওমানের বিরুদ্ধে। তারপর ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচ: ভারত বনাম পাকিস্তান।

গত এক বছরে পাকিস্তান ক্রিকেট ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে গেছে। ২০২২–এর টি২০ বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি মিস, তারপর টানা তিনটি আইসিসি সাদা বলের টুর্নামেন্টে ব্যর্থতা। সেই হতাশা মুছে ফেলার চেষ্টা চলছে মাইক হেসনের (Mike Hesson) কোচিংয়ে। আক্রমণাত্মক ব্যাটিং, স্ট্রাইক রেটের উপর জোর দেওয়াই নতুন মন্ত্র। ট্রাই সিরিজে বোলিং সাফল্য যেন সেই রণকৌশলের প্রমাণ।

শারজার এই সাফল্য শেষে এখন নজর দুবাইয়ে (Dubai)। মহাদেশীয় টুর্নামেন্টের জন্য যে আত্মবিশ্বাস দরকার, সেটাই যেন আস্তিনে ভরে ফেলেছে পাকিস্তান। এখন দেখার, এশিয়া কাপের মঞ্চে সেই ছন্দ কতটা ধরে রাখতে পারে।


```