Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

গ্লোবাল দাবা লিগের খেলোয়াড়দের ড্রাফট শুক্রবার, গুকেশ, কার্লসেনরা কি খেলবেন?

এবারের তালিকায় আইকন দাবাড়ুদের মধ্যে রয়েছেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এবং আর প্রজ্ঞানন্দ। 

গ্লোবাল দাবা লিগের খেলোয়াড়দের ড্রাফট শুক্রবার, গুকেশ, কার্লসেনরা কি খেলবেন?

কার্লসন-গুকেশ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 September 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: গ্লোবাল দাবা লিগের তৃতীয় আসরের খেলোয়াড়দের ড্রাফট (Global Chess League Player Draft) শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এবারের তালিকায় আইকন দাবাড়ুদের মধ্যে রয়েছেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশপাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এবং আর প্রজ্ঞানন্দ। 

বিশ্বের এক নম্বর নরওয়ের ম্যাগনাস কার্লসেন ১৩ থেকে ২৪ ডিসেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন না। যদিও তিনি এই প্রতিযোগিতার গত দুই সংস্করণে অংশ নিয়েছিলেন। 

টেক মাহিন্দ্রা এবং ফিডে (FIDE)-এর যৌথ টুর্নামেন্ট জিসিএল-এ ছয়টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ৩৬ খেলোয়াড়ের ড্রাফট পুলে আমেরিকান গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাফ্যাবিয়ানো কারুয়ানাআলিরেজা ফিরোজা এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভও রয়েছেন।

নেদারল্যান্ডসের অনিশ গিরিভারতের অর্জুন এরিগেসিবিশ্বকাপ রানারআপ কোনেরু হাম্পি এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হাউ ইফানের মতো তারকারাও এবার অন্তর্ভুক্ত থাকবেন। পুলে 'আইকন', 'পুরুষ', 'মহিলাএবং 'অনূর্ধ্ব-২১বিভাগ থাকবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ছয়জন খেলোয়াড় নির্বাচন করবে। যাদের মধ্যে একজন আইকনদুজন পুরুষদুজন মহিলা এবং একজন অনূর্ধ্ব-২১।

তৃতীয় মরশুমের ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিবেণী কন্টিনেন্টাল কিংসপিবিজি আলাস্কান নাইটসআপগ্রেড মুম্বা মাস্টার্সগেঞ্জেস গ্র্যান্ডমাস্টার্স, আলপাইন এসজি পাইপার্স এবং আমেরিকান গ্যাম্বিটজ। গত বছর চিনের ডিং লিরেনের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচের কারণে গুকেশ অংশগ্রহণ করেননি।


```