Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এশিয়ান গেমসে ছাড়পত্র পাবে না ভারতীয় ফুটবল দল? ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকায় আশঙ্কার মেঘ

ছেলেদের ফুটবল দলের র‌্যাঙ্কিং বিশ্বে ১৩৪, এশিয়ায় ২৪। এশিয়ান কাপে গ্রুপ পর্যায়েই বিদায় নিয়েছে। মহিলা দল তুলনায় ভাল (১২)। কিন্তু তারাও শর্তপূরণ করতে পারছে না।

এশিয়ান গেমসে ছাড়পত্র পাবে না ভারতীয় ফুটবল দল? ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকায় আশঙ্কার মেঘ

ভারতীয় ফুটবল টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 September 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস মানেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ। ভারতীয় ফুটবল দলের সামনে সেই রাস্তা কি বন্ধ হতে চলেছে? কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের (Sports Ministry) নতুন নির্দেশিকায় মিলেছে তেমনই ইঙ্গিত। যেখানে বলা হয়েছে—এশিয়ান গেমসে দল পাঠানো হবে কেবলমাত্র সেই সব খেলাতেই, যেখানে পদক জেতার সম্ভাবনা আছে। মানে, এশিয়ার সেরা আটে জায়গা না থাকলে কোনও ছাড়পত্র নেই। আর এখানেই বিপদ। কারণ ভারতীয় পুরুষ দল এশিয়ার র‌্যাঙ্কিংয়ের নিরিখে ২৪ নম্বরে, মহিলারা ১২–তে। দুই ক্ষেত্রেই আটের বাইরে!

মন্ত্রক আজ, বুধবার, বিস্তারিত নিয়মনীতি প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট বলা—ফুটবল, হকি বা রিলে-ডাবলসের মতো দলগত খেলায় কেবল সেই দলই যাবে, যারা গত এক বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা আটে শেষ করেছে, অথবা বর্তমানে এশিয়ার টপ-৮–এ রয়েছে। নিয়মের ৩(ক) ধারায় লেখা, ‘যেখানে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং নিয়মিত প্রকাশিত হয় অথবা এশিয়ান চ্যাম্পিয়নশিপ গত ১২ মাসে অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে এনএসএফ কেবল সেই দল মনোনীত করতে পারবে, যারা সেরা আটে শেষ করেছে কিংবা র‌্যাঙ্কিংয়ে এশিয়ার মধ্যে প্রথম আটে রয়েছে।’ অন্যদিকে, যদি কোনও র‌্যাঙ্কিং বা চ্যাম্পিয়নশিপ না হয়, তবে সমতুল্য প্রতিযোগিতায় সেরা আটে শেষ করলেই অনুমোদন মিলবে।

ছেলেদের ফুটবল দলের র‌্যাঙ্কিং বিশ্বে ১৩৪, এশিয়ায় ২৪। এশিয়ান কাপে গ্রুপ পর্যায়েই বিদায় নিয়েছে। মহিলা দল তুলনায় ভাল (১২)। কিন্তু তারাও শর্তপূরণ করতে পারছে না। সামনের বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ। সেখানে ভাল পারফরম্যান্স করলেই হয়তো রাস্তা খুলতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলকে অনুমতি দেওয়া হয়নি একই কারণে। ২০২৩ হাংঝৌ গেমসেও শুরুতে বাদ পড়েছিল দল। শেষ মুহূর্তে নিয়ম শিথিল করে নামতে দেওয়া হয়। তাই ফুটবলারদের কাছে এই গ্যাঁড়াকল নতুন নয়।

মন্ত্রকের সার্কুলারে আরও লেখা, ‘যদি লক্ষ্য শুধু অংশগ্রহণ হয়, পদক নয়, তাহলে এমন নাম অনুমোদন দেওয়া হবে না।’ তবে একই নিয়মের ৫ নম্বর ধারায় একটা ‘আশার আলো’ রাখা। সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট খেলায় বিশেষজ্ঞ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) মতামতের ভিত্তিতে উপযুক্ত কারণ থাকলে নিয়ম শিথিল হতে পারে। অর্থাৎ, দরজা পুরোপুরি বন্ধ হয়নি।

যদিও সব মিলিয়ে ছবিটা মলিন। পুরুষ দল যেমন নিয়মে আটকে গেছে, মহিলাদেরও কাজ অনেকটা বাকি। কেবল র‌্যাঙ্কিং নয়, আন্তর্জাতিক সাফল্যই ঠিক করবে তারা নামতে পারবে কিনা। যে কারণে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ফের ঘনিয়েছে গুচ্ছের প্রশ্ন।


```