Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

নীরজের হতাশার দিনে ভারতকে স্বপ্ন দেখানো সচিনের আদর্শ কে জানেন?

নীরজকে আদর্শ মনে করেই উত্থান সচিনের। এবার তিনি বিশ্বমঞ্চে হারিয়ে দিলেন নিজের আইডলকে।

নীরজের হতাশার দিনে ভারতকে স্বপ্ন দেখানো সচিনের আদর্শ কে জানেন?

সচিন যাদব

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 September 2025 18:24

দ্য ওয়াল ব্যুরোভারতীয় জ্যাভলিনের (Javelin) সঙ্গে সমার্থক শব্দ হয়ে উঠেছিলেন নীরজ চোপড়া। কিন্তু দুটি অলিম্পিক্স পদকজয়ী নীরজের সঙ্গে এবার উচ্চারিত হতে শুরু করেছে সচিন যাদবের (Sachin Yadav) নামও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে অষ্টম হয়েছেন। আর তাঁর এই হতাশার দিনে ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন ২৫ বছরের সচিন।

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য (৪০ সেমি) চতুর্থ হয়ে পদক খোয়াতে হয়েছে সচিনকে। কিন্তু তাঁর এই উত্থান সকলের নজর কেড়ে নিয়েছে। নীরজকে আদর্শ মনে করেই উত্থান সচিনের। এবার তিনি বিশ্বমঞ্চে হারিয়ে দিলেন নিজের আইডলকে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয়রা নীরজ চোপড়ার কাছ থেকে স্বর্ণপদক আশা করেছিলেনকিন্তু তিনি ব্যর্থ হন। তবেসচিন যাদব সন্তোষজনক পারফরম্যান্সের মাধ্যমে ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন। তিনি ৮৬.২৭ মিটার ব্যক্তিগত সেরা থ্রো দিয়ে চতুর্থ স্থান অর্জন করে জার্মানির জুলিয়ান ওয়েবার এবং কেনিয়ার জুলিয়াস ইয়েগোর মতো কিংবদন্তিদের পিছনে ফেলে দেন। 

সচিন যাদব কে?

উত্তর প্রদেশের বাগপতের কাছে খেকরা গ্রামের এক কৃষক পরিবারের সন্তান সচিন যাদব এশিয়ান চ্যাম্পিয়নশিপে তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। নীরজের পর পুরুষদের জ্যাভলিন থ্রোতে তাকে পরবর্তী বড় নাম হিসাবে বিবেচনা করা হয়। সচিনের ব্যক্তিগত সেরা থ্রো ৮৬.২৭ মিটার, যা তিনি এদিনই ছুড়েছেন। 

সচিনের জন্ম ১৯৯৯ সালের ২৫ অক্টোবর উত্তরপ্রদেশের খেকরায়। প্রথমদিকে সচিন চেয়েছিলেন, তিনি ফাস্ট বোলার হবেন। তবে, ১৯ বছরে এসে সচিন জ্যাভলিন থ্রোয়ারে রূপান্তরিত হন। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই জ্যাভলার ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি এবং পেস বোলার জসপ্রীত বুমরাহকে আদর্শ মনে করেন।

সচিনকে জ্যাভলিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার প্রতিবেশী সন্দীপ যাদব। সন্দীপই সচিনকে নয়াদিল্লিতে (জওহরলাল নেহরু স্টেডিয়ামে) বিখ্যাত জ্যাভলিন থ্রো কোচ নওয়াল সিংয়ের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নওয়াল সিং ২০২৩ সালে ক্রীড়া কোটায় উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেন। সচিনের প্রতিবেশী সন্দীপও উত্তরপ্রদেশ পুলিশে আছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়ে সচিন বলেছে, "নওয়াল সিংয়ের অধীনে প্রশিক্ষণ আমার জীবন বদলে দিয়েছে। আমি কখনও কল্পনাও করিনি যে আমি এই স্তরে পৌঁছব। কিন্তু সন্দীপ ভাই এবং গুরুজির (নওয়াল সিংয়ের) কারণেই এটি ঘটেছে।"

সচিন ২০২৫ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। এই বছরের শুরুতেতিনি দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসে ৮৪.৩৯ মিটারের রেকর্ড থ্রো করে সোনা জিতেছিলেনযা সেই সময়ে তাঁর ব্যক্তিগত সেরা প্রচেষ্টাও ছিল। পাশাপাশি তিনি নীরজ চোপড়া ক্লাসিক প্রতিযোগিতায় অল্পের জন্য পোডিয়াম মিস করেছিলেন ৮২.৩৩ মিটার থ্রো করে চতুর্থ স্থানে থেকে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সচিন নীরজের সঙ্গে একই গ্রুপে ছিলেন। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৫ বছর বয়সি এই জ্যাভলার ৮০.১৬ মিটার দিয়ে শুরু করেন। এই পর্বে তাঁর সেরা থ্রো ছিল ৮৩.৬৭। ১২ জনের তালিকায় দশম স্থান অর্জন করে তিনি ফাইনালে পা রাখেন।


```