Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়ে পদক শূন্য নীরজ, চতুর্থ সচিন

পঞ্চম প্রচেষ্টায় ফাউল করে ছিটকে যান নীরজ। চতুর্থ প্রচেষ্টার পর তিনি অষ্টম স্থানে ছিলেন। 

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়ে পদক শূন্য নীরজ, চতুর্থ সচিন

নীরজ চোপড়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 September 2025 17:28

দ্য ওয়াল ব্যুরোদিনটা মোটেও ভাল গেল না ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়ার। ভারতের সোনার ছেলে কোনও প্রতিযোগিতায় নামা মানেই পদক অবধারিত, এরকমটাই হয়ে আসছিল এতদিন। কিন্তু এবার তার ব্যাতিক্রম দেখা গেল। 

দুইবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) হতাশাজনক পারফরম্যান্স করে অষ্টম স্থানে থেকে শেষ ল্যাপের আগেই বিদায় নিলেন। তবে চতুর্থ স্থানে থেকে সকলকে চমকে দিয়েছেন ভারতের সচিন যাদব।

পঞ্চম প্রচেষ্টায় ফাউল করে ছিটকে যান নীরজ। চতুর্থ প্রচেষ্টার পর তিনি অষ্টম স্থানে ছিলেন। শেষ ল্যাপে নামার জন্য শীর্ষ ছয়ে স্থান অর্জনের প্রয়োজন ছিল। কিন্তু পঞ্চম প্রচেষ্টায় তিনি ফাউল করেনযার ফলে তাঁর দৌড় শেষ হয়ে যায়। প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাক জ্যাভলার আরশাদ নাদিম আগেই দশম হয়ে ছিটকে গিয়েছিলেন।

নীরজ এদিন নিজের পারফরম্যান্সের ধারেকাছেও আসতে পারেননি।  দুটি ফাউল করার পাশাপাশি তিনি এদিন ছুড়েছেন যথাক্রমে  ৮৩.৬৫ মিটার, ৮৪.০৩ মিটার ও ৮২.৮৬ মিটার।  


```