জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু, স্কুবা ডাইভিংয়ের আগে কেন এই ১০টি বিষয় মাথায় রাখা জরুরি?

জুবিন গর্গ
শেষ আপডেট: 19 September 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গর্গ (Zubeen Garg death) প্রয়াত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (Scuba Diving Accident) করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। এতেই মৃত্যু হয় জুবিনের। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে ( Zubeen Garg Dies in Singapore) এসেছিলেন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল। বয়স হয়েছিল ৫২। স্কুবা ডাইভিং অবশ্যই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতা নিতে যাওয়ার আগে কিছু বিশেষ দিক মাথায় রাখা প্রয়োজন।
১. প্রশিক্ষণ এবং শংসাপত্র: ডাইভিং শুরু করার আগে অবশ্যই একজন লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষকের কাছ থেকে সঠিক প্রশিক্ষণ নিন। জলে নামার আগে জরুরি পরিস্থিতিতে কীভাবে ইশারা ব্যবহার করতে হয় এবং কী ধরনের কৌশল অবলম্বন করতে হয়, তা জেনে রাখা জরুরি।
২. স্বাস্থ্য পরীক্ষা: যাদের হৃদরোগ, শ্বাসকষ্ট বা স্নায়ুজনিত সমস্যা আছে, তারা ডাইভিংয়ের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। শারীরিক সুস্থতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৩. সরঞ্জাম পরীক্ষা: মাস্ক, রেগুলেটর, অক্সিজেন সিলিন্ডার এবং ওয়েট স্যুট—সবকিছু ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত করুন যে সেগুলো সম্পূর্ণ কার্যক্ষম এবং ভাল অবস্থায় আছে।
৪. একজন সঙ্গী আবশ্যক: কখনও একা ডাইভ করবেন না। সবসময় একজন 'ডাইভ বাডি' বা সঙ্গীর সঙ্গে ডাইভ করুন। জরুরি মুহূর্তে তিনি আপনাকে সাহায্য করতে পারবেন।
৫. আবহাওয়ার পরিস্থিতি: সমুদ্রে নামার আগে সেখানকার স্রোত, জোয়ার-ভাটা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। খারাপ আবহাওয়া বা প্রতিকূল পরিস্থিতিতে ডাইভিং এড়িয়ে চলুন।
৬. শারীরিক ও মানসিক প্রস্তুতি: ডাইভিংয়ের আগে অ্যালকোহল, অতিরিক্ত ক্যাফেইন বা ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন। মানসিকভাবে রিল্যাক্স থাকা খুব জরুরি।