Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিরেট সোনার কমোড, দাম কত জানেন! ‘আমেরিকা’ নিলামে উঠবে ১৮ নভেম্বর

নিলাম মূল্য ধরা হয়েছে ১ কোটি মার্কিন ডলার।

নিরেট সোনার কমোড, দাম কত জানেন! ‘আমেরিকা’ নিলামে উঠবে ১৮ নভেম্বর

সোনার টয়লেট।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 November 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবথেকে দামি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি টয়লেট নিলামে উঠছে। যার নিলাম মূল্য ধরা হয়েছে ১ কোটি মার্কিন ডলার। শুক্রবার নিউইয়র্কের সথবিজ নিলাম সংস্থা এই নিলামের কথা ঘোষণা করেছে। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি এই কমোডের নাম আমেরিকা। বাথরুম ফিটিংসে সম্পদ ও প্রাচুর্যের প্রতীক এই টয়লেট বা কমোড বিশ্বের সবথেকে মূল্যবান বস্তু।

শিল্পী নিজে একবার বলেছিলেন, আপনি যদি ২০০ ডলারের মধ্যাহ্নভোজ খান কিংবা মাত্র ২ ডলার দিয়ে হট ডগ খান, তার ফল একই। সেটা টয়লেটের জন্যই কাজে লাগবে। এই কমোডটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেটের নিরেট সোনা দিয়ে। নিলামের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি ডলার। তবে নিলামের দিন দাম শেষে কোথায় পৌঁছবে তা অনুমান করা যায়নি। কারণ সেই দিনের সোনার দাম অনুযায়ী এর ন্যূনতম মূল্য ঠিক করা হবে।

৩১ অক্টোবরের দাম ধরে সর্বনিম্ন দাম ঘোষণা করা হয়েছে। কমোডে ব্যবহার করা হয়েছে ১০১.২ কেজি সোনা। আমেরিকার দুটি ভার্সন তৈরি করা হয়েছিল ২০১৬ সালে। ২০১৭ সালে এক অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি কিনে নেন। আরেকটি নিউইয়র্কের একটি মিউজিয়ামে স্থান পায়। প্রায় এক লক্ষ দর্শক সেটি প্রত্যক্ষ করেছেন।

 Maurizio Cattelan’s ‘America’ is coming to auction at #SothebysNewYork this November—and for the first time ever, bids will open at the price of the object’s weight in gold on the day of the sale. pic.twitter.com/29Twj8UnwQ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম জমানায় মিউজিয়ামের তরফে তাঁকে এটি অফার করা হয়েছিল। কিন্তু তিনি ভ্যান গগের একটি ছবি কিনতে চেয়েছিলেন। ২০১৯ সালে এটি ব্রিটেনের একটি প্রাসাদে দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। এই গ্রামেই জন্ম নিয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। কিন্তু, কয়েকদিনের মধ্যেই সেটি চুরি যায়। চোররা পাইপ বেয়ে ভিতরে ঢুকে সেটা তুলে নিয়ে পালায়। এ বছরের গোড়ার দিকে সেই ঘটনায় দুইজনের জেলের সাজা হয়েছে। কিন্তু, সেই টয়লেটটি আর পাওয়া যায়নি। তদন্তকারীদের বিশ্বাস, সেটাকে গলিয়ে বেচে দেওয়া হয়েছিল।

সথবিজ জানিয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে নিউইয়র্কে তাদের সদর দফতরে এটিকে প্রদর্শনের জন্য রাখা থাকবে। দর্শকরা খুব কাছ থেকে কমোডটি দেখতে পারবেন। আমেরিকা নিলামে উঠবে আগামী ১৮ নভেম্বর, সন্ধ্যা ৭টায়। 


```