Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পরিচারিকা নয়, মেয়ে চাই! ফ্ল্যাট, মাসে মোটা বেতনের অফার, ভাইরাল একাকী বৃদ্ধার অনলাইন আবেদন

কেউ কেউ আগ্রহ দেখাচ্ছেন আবেদন করতে, কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

পরিচারিকা নয়, মেয়ে চাই! ফ্ল্যাট, মাসে মোটা বেতনের অফার, ভাইরাল একাকী বৃদ্ধার অনলাইন আবেদন

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 November 2025 20:27

দ্য ওয়াল ব্যুরো: একাই থাকেন, বয়সও হয়েছে। অনলাইনেও স্বচ্ছন্দ ঘোরাফেরা রয়েছে। এবার তাই অনলাইনেই বিজ্ঞাপন দিয়ে বসলেন (elderly woman online ad viral), তাঁর একটা 'মেয়ে' চাই। পরিচারিকা নয় কিন্তু, একেবারে ঘরের মেয়ে (elderly woman seeking daughter online)।

শুধু তাই নয়, যে মেয়ে তাঁর দেখাশোনার দায়িত্ব নেবেন, তাঁকে একটি ফ্ল্যাট, ব্যক্তিগত ব্যবহারের জিনিস এবং মাসে প্রায় ৩,০০০ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩৮ হাজার টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিনের (China) হেনান প্রদেশের (Henan viral news) সেই বৃদ্ধা।

সাউথ মর্নিং চায়নার এক প্রতিবেদন অনুযায়ী, ৯ নভেম্বর সম্প্রচারিত একটি টিভি অনুষ্ঠানে ওই বৃদ্ধা, মা (Ma) নামে পরিচিত, জানান যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। হাঁপানি ও হাঁটতে চলতে সমস্যা থাকায় প্রতিদিনই কারও সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু তাঁর নিজের সন্তানরা কেউই খোঁজখবর নেন না, দাবি তাঁর।

মা আরও বলেন, তাঁর বড় মেয়ে নাকি সম্পর্ক ছিন্ন করতে চাইছে। আর ছোট মেয়ের মানসিক প্রতিবন্ধকতা থাকায় সেও দেখাশোনা করতে অক্ষম। বহু বছর আগে তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এরপর আত্মীয়স্বজনদের সঙ্গেও সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়।

এই পরিস্থিতিতে মা জানালেন, যে কোনও মহিলাকে তিনি নিজের 'মেয়ে' হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। শুধু সঙ্গ দেবে ও দৈনন্দিন কাজে সাহায্য করবে - এই শর্ত মানলে তিনি নিজের দুই ফ্ল্যাটের একটি, ব্যক্তিগত সম্পদ ও মাসিক ভাতা দিয়ে সেই মহিলাকে জীবনভর সহায়তা করবেন। এমনকি তিনি চুক্তিপত্রে সই করতেও রাজি।

হেনান ঝংডি ল’ ফার্মের আইনজীবী জি জুনছি জানান, বৃদ্ধার বড় মেয়ের আইনি দায়িত্ব রয়েছে মায়ের দেখাশোনা করার - এড়িয়ে যাওয়া আইনসম্মত নয়। যিনি নতুন 'মেয়ে' হবেন, তাঁকেও একটি লিগ্যাল সাপোর্ট এগ্রিমেন্ট সই করতে হতে পারে।

ঘটনাটি সামনে আসার পর চিনা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ আগ্রহ দেখাচ্ছেন আবেদন করতে, কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

এক নেটিজেন লিখেছেন, “যিনি নিজের মেয়ে-কেও সম্পত্তি দিতে চান না, নতুন ‘মেয়েকে’ কতটা ভাল রাখবেন কে জানে!”

চিনের মতো দেশে এরকম ঘটনা নতুন নয়। ২০১৩ সালে ৯৪ বছরের এক বৃদ্ধা নিজের সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন অবহেলার অভিযোগে, যা আন্তর্জাতিক ক্ষেত্রেও সাড়া ফেলেছিল।

দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, চিনে ৬০ বছরের বেশি বয়সি মানুষের প্রায় ৬০%–ই “এম্পটি নেস্টার”, অর্থাৎ একা থাকেন বা সন্তানের সহায়তা পান না।

এই বৃদ্ধার অনলাইন আবেদন সেই বৃহত্তর সমস্যাকেই আবার সামনে এনে দিল - বার্ধক্যের দিনগুলোতে সঙ্গ, সহায়তা ও মানবিকতার অভাব।


```