Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফাল্গুনের আগে রবীন্দ্রসদনে ‘ভালবাসাবাসি’! চার জুটির প্রেমের গল্পে ভরপুর এক সন্ধে

ফাল্গুনের আগে রবীন্দ্রসদনে বসছে ‘ভালবাসাবাসি’ অনুষ্ঠান। চার জুটি, নতুন গান, প্রেমের নানা গল্পে ভরপুর এক বিশেষ সন্ধ্যা।

 

ফাল্গুনের আগে রবীন্দ্রসদনে ‘ভালবাসাবাসি’! চার জুটির প্রেমের গল্পে ভরপুর এক সন্ধে

চলছে অনুষ্ঠানের মহড়া।

শেষ আপডেট: 12 February 2026 20:08

দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় তখন নীল-লাল-সবুজ আলো ঝলমল করছে। ক্যালেন্ডারে ফাল্গুন প্রায় দরজায় কড়া নাড়ছে, আর দূরে কোথাও যেন একগুঁয়ে কোকিল থামতেই চাইছে না ডাকতে। ঠিক এই সময়টাতেই বছর বছর প্রেমকে কেন্দ্র করে ফিরে আসে এক বিশেষ আবহ—ভালবাসার সপ্তাহ। কেউ একে বলে নিছক বাণিজ্যিক ফাঁদ, আবার কেউ মনে করেন, একঘেয়ে রোজনামচায় কয়েকটা দিন যদি মন খুলে ভালবাসার কথা বলা যায়, তা হলে ক্ষতি কী!

আসলে ক্ষতির কিছু নেই—বরং এই সময়টাই তো ভালবাসাকে নতুন করে উদ্‌যাপন করার সবচেয়ে ভালো সুযোগ। সেই ভাবনাকে সামনে রেখেই এ বছর মঞ্চে আসছে “ভালবাসাবাসি” নামের এক বিশেষ অনুষ্ঠান। আয়োজন করছে বেঙ্গল ওয়েব সলিউশনস। ভালবাসার নানা রং, নানা মুখ, নানা বয়সের গল্পকে এক সুতোয় বেঁধে ধরতেই এই উদ্যোগ।

এই আসরে দেখা যাবে চারটি জনপ্রিয় জুটিকে—ঊর্মিমালা বসু ও জগন্নাথ বসু, লোপামুদ্রা মিত্র ও জয় সরকার, শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার, এবং শৌনক চট্টোপাধ্যায় ও সাম্য কার্ফা। প্রত্যেক জুটিই নিজেদের মতো করে ভালবাসার গল্প, অনুভূতি আর অভিজ্ঞতা তুলে ধরবেন মঞ্চে।

অনুষ্ঠানের ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সাম্য কার্ফা জানালেন, এখানে শুধু এক ধরনের প্রেমের গল্প শোনানো হবে না। কলেজ জীবনের প্রথম প্রেম থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তের নিঃশব্দ ভালবাসা, বিদ্রোহী মননের প্রেম থেকে শুরু করে আজকের ইনস্টাগ্রাম-যুগের সম্পর্ক—সব রকম অনুভবই ছুঁয়ে যাবে এই সন্ধ্যা। অর্থাৎ, প্রেমকে দেখা হবে সময় আর পরিস্থিতির নানা কোণ থেকে।

অন্যদিকে সুরকার জয় সরকার মনে করিয়ে দিলেন, প্রেম মানেই যে শুধু গোলাপ আর চকলেট, তা তো নয়। তাঁর কথায়, ঝগড়া ছাড়া প্রেম যেন ঠিক জমে না—যেমন ফুচকার টক জল ছাড়া স্বাদ অসম্পূর্ণ। তাই এই ভালবাসাবাসির আসরে খুনসুটি, মান-অভিমান আর টুকটাক ঝগড়ার গল্পও জায়গা পাবে, যা সম্পর্ককে আরও জীবন্ত করে তোলে।

এই অনুষ্ঠানের জন্য আলাদা করে একটি নতুন গানও তৈরি করেছেন শোভন গাঙ্গুলি। সেই গানে মঞ্চে উপস্থিত সবাই কণ্ঠ মেলাবেন—একসঙ্গে, একই সুরে, ভালবাসার কথাই গাইবেন তাঁরা। সংগীত, কবিতা, কথোপকথন আর অনুভূতির মেলবন্ধনে এই সন্ধ্যা হয়ে উঠবে একেবারে আলাদা রকমের।

সব মিলিয়ে, ফাল্গুনের আগমুহূর্তে ভালবাসার আবহকে আরও গাঢ় করে তুলতেই ১৩ ফেব্রুয়ারি, রবীন্দ্রসদনে বসতে চলেছে “ভালবাসাবাসি”-র এই বিশেষ আসর। শহরের ব্যস্ততার মাঝখানে এক সন্ধ্যার জন্য হলেও প্রেমকে একটু ছুঁয়ে দেখার সুযোগ করে দিচ্ছে এই আয়োজন।


```