Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

আনন্দ-ভালবাসার উৎসব! বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে বড়দিনের সূচনা করল দ্য অ্যাস্টর কলকাতা

বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কেক মিক্সিং সেরেমনি আয়োজন করল দ্য অ্যাস্টর কলকাতা।

আনন্দ-ভালবাসার উৎসব! বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে বড়দিনের সূচনা করল দ্য অ্যাস্টর কলকাতা

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 December 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: দ্য অ্যাস্টর কলকাতা (The Astor Kolkata) একটি বিশেষ 'কেক মিক্সিং সেরেমনি' (Cake Mixing Ceremony) আয়োজন করেছে। এর মাধ্যমে এই বছরের উৎসবের মরসুমের সূচনা করল। প্রতি বছর এই অনুষ্ঠান হলেও, এবার এই আয়োজনটি আরও বেশি স্পেশ্যাল।

এই বছর অ্যাস্টর কর্তৃপক্ষ বিশেষভাবে সক্ষমদের সংস্থা 'আশা নিকেতনের' (Asha Niketan) শিশু ও আবাসিকদের সঙ্গে নিয়ে এই উৎসব পালন করেছে। হাসি, আনন্দে ভরা একটি দুপুর কাটান সকলে।

এই উদ্যোগ প্রসঙ্গে দ্য অ্যাস্টর কলকাতার মহাব্যবস্থাপক (General Manager) শ্রী অমিত কোবাট বলেন, "কেক মিক্সিং সেরেমনি আমাদের খুব প্রিয় একটি ঐতিহ্য। তবে এবার আশা নিকেতনের শিশুদের সঙ্গে এটি উদযাপন করায় অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠেছে। তাদের উৎসাহ আর আনন্দ আমাদের মনে উৎসবের আসল অর্থ- একসঙ্গে থাকা, সহানুভূতি এবং সমাজকে ফিরিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দিল।"

অনুষ্ঠানে শিশুরা হোটেলটির রন্ধনশিল্পীদের (Culinary Team) সঙ্গে অত্যন্ত উৎসাহের সঙ্গে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে কেক মিক্সিংয়ে অংশ নেয়। সবাইকে সান্টাক্লজের টুপিও দেওয়া হয়। হই হুল্লোড় করে সারাদিন কাটে শিশুদের সঙ্গে। 


```