গায়ে হলুদের অনুষ্ঠান, তরুণ সটান হাজির হয়েছেন ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টের হলুদ ইউনিফর্ম পরে (Blinkit viral haldi outfit)!

শেষ আপডেট: 30 November 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ পোশাক পরে যাওয়ার কথা ছিল সবার (Indian haldi ceremony trend)। কিন্তু সেখানে উপস্থিত সবার চোখ কপালে ওঠার জোগাড়। এক তরুণ সটান হাজির হয়েছেন ব্লিঙ্কিট (Blinkit) ডেলিভারি এজেন্টের হলুদ ইউনিফর্ম পরে (Blinkit viral haldi outfit)! ঠিক এমনই এক জমাটি কাণ্ডের ভিডিও এখন ঝড় তুলেছে ইনস্টাগ্রামে (funny wedding viral video)। হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়, সেই মজায় যোগ দিয়েছে Blinkit–ও।
সত্যিই তো! গায়ে হলুদ চলছে, সেই অনুযায়ী হলুদ রঙের পোশাক পরে আসতে বলা হয়েছে সকলকে, কী পোশাক তা তো বলে দেওয়া হয়নি! সেই ফাঁকফোকর কাজে লাগিয়েই মজা করতে ছাড়লেন না ওই তরুণ।
কী হয়েছিল সেদিন?
ইনস্টাগ্রাম ইউজার ধ্রুব জৈনের শেয়ার করা ভিডিওর শুরুতেই একটি টেক্সট দেখা যায়, “They said wear yellow for haldi.” আর তার পরে ঢুকলেন ধ্রুব, ব্লিঙ্কিটের হলুদ টি-শার্ট পরে।
অনুষ্ঠানে বাকি অতিথিরা হলুদ-থিম মেনে সাজসজ্জা করলেও সবাই ছিলেন ঐতিহ্যবাহী পোশাকে। তাই ডেলিভারি অ্যাপকর্মীর ইউনিফর্ম পরা এই অতিথিকে দেখে শুরুতেই থমকে গিয়েছিলেন কনে ও বর। পরে দু’জনে হেসে লুটোপুটি।
ধ্রুব ক্যাপশনে লিখেছেন, “@letsblinkit but make it haldi, I did wear yellow bro… blame your instructions.” অর্থাৎ, রঙ মিলিয়ে হলুদ পরতে বলা হয়েছিল, তাই ভুল তো 'নির্দেশে'ই লুকিয়ে। বন্ধু বিভূতি যাদুবংশী নাকি বলেছিলেন হলুদ পরতেই হবে, তাই ‘হলুদ’ মানেই Blinkit, এমন মজাও করলেন ধ্রুব!
Blinkit-এর মজার রিঅ্যাকশন
দুই সপ্তাহের পুরোনো এই ভিডিও ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি ভিউ পেয়েছে। Blinkit–এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সামিল হয়েছে মজায়। তাদের মন্তব্য, “and the best haldi outfit award goes to you.” মানে, গায়ে হলুদ অনুষ্ঠানের সেরা পোশাকের পুরস্কার তাঁরই প্রাপ্য!
সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড়
একজন লিখেছেন, “বরের রিঅ্যাকশনটা মাস্টারপিস, এভাবেই স্মৃতি তৈরি হয়।” আর একজন মন্তব্য করেছেন, “আমি ভেবেছিলাম সত্যিই কিছু ডেলিভার করতে এসেছে!”
হাস্যরসাত্মক মন্তব্যে ভরে গিয়েছে পুরো পোস্ট। কারও শব্দে, “Blinkit উচিত ওঁকে মার্কেটিং-এ নিয়ে নেওয়া, পুরো সোনায় বাঁধিয়ে রাখার মুহূর্ত!” আরেকজনের মন্তব্য, “এটাই সবচেয়ে ক্রিয়েটিভ হলুদ আউটফিট, ওঁকে ট্রফি দিন।” একজন লিখেছেন, “দম্পতির হাসি দেখে দিনটাই ভাল হয়ে গেল। মিষ্টি মুহূর্ত।”