রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণে কাগজপত্রের জায়গায় ডিজিটাল ব্যবস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে।

পর্যটকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শেষ আপডেট: 25 November 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: সিকিমের (Sikkim) বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য এবার থেকে অনুমতির ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলা হচ্ছে। রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র (Tourist spot ) ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণে কাগজপত্রের জায়গায় ডিজিটাল (Digital) ব্যবস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে। পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব জানান, নতুন ব্যবস্থা কাগজপত্রের চালানের জায়গা নেবে। ক্ষুদ্র এই পাহাড়ি রাজ্যকে দুটি ভাগে ভাগ করা হবে। একটি হবে রেস্ট্রিকটেড এলাকা পারমিট। অন্যটি হবে প্রটেকটেড এরিয়া পারমিট। যেমন- লাথু লা, ছাঙ্গু লেক, লাচেন, লাচুং এবং জুলুকে যাওয়ার পারমিট এবার কিউআর (QR Code) কোডের মারফত হবে।
তিনি বলেন, পর্যটকরা অনলাইনে আবেদন (Online apply) করতে পারবেন। তাঁদের একটি কিউআর (QR Code) ভিত্তিক পারমিট দেওয়া হবে। এর ফলে যেখানে যেখানে চেকপোস্ট আছে, সেখানে পারমিট চেকিং অনেক সুবিধাজনক ও দ্রুত হয়ে যাবে। এই প্ল্যাটফর্মটি (Digital platform) সমস্ত পর্যটন বিভাগ, পুলিশ, পরিবহণ এবং সেনার কাছে থাকবে এবং একই সময়ে সকল বিভাগই চেক করতে পারবে।
বর্তমানে এই ব্যবস্থার পরীক্ষামূলক মহড়া চলছে। পরে পুরোপুরি এই ব্যবস্থা নির্ভর হয়ে যাবে ডিজিটাল পারমিট ব্যবস্থা। এই ব্যবস্থার মূল উদ্দেশ্যই হল- পর্যটকদের অযথা হয়রানি দূর করা। দালালচক্র রোধ। এবং খুব তাড়াতাড়ি চেক পয়েন্ট পেরিয়ে চলে যেতে পারবেন দূরদূরান্ত থেকে আসা ভ্রমণার্থীরা। একইসঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তাও সুরক্ষিত থাকবে। একবার অনুমোদন পেয়ে গেলে তা সবকটি এন্ট্রি পয়েন্টে কার্যকর হবে। বারবার আলাদা করে পারমিটের দরকার হবে না।