‘শোলে’ সিনেমার ‘বীরু’ ধর্মেন্দ্রকে নিয়ে অনেক বলি-সেলেবই এ পর্যন্ত নানান কথা লিখেছেন।
.jpeg.webp)
প্রয়াত বন্ধুর কথা মনে পড়ে মহাকাব্যিক শোকগাথা লিখে ফেললেন বচ্চন।
শেষ আপডেট: 25 November 2025 10:25
দ্য ওয়াল ব্যুরো: ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ নয়, অন্তরের অন্তঃস্থল থেকে বেদনা ফুটে বেরল অমিতাভ বচ্চনের কলমে। ‘শোলে’ সিনেমার ‘বীরু’ ধর্মেন্দ্রকে নিয়ে অনেক বলি-সেলেবই এ পর্যন্ত নানান কথা লিখেছেন। কিন্তু, সেই সিনেমারই না-ভোলা চরিত্র ‘জয়’ প্রয়াত সহনায়কের স্মৃতিতে ডুবে গেলেন। সোমবার গভীর রাতে সকলে যখন ঘুমিয়ে পড়েছে, তখন নিঘুম চোখে প্রয়াত বন্ধুর কথা মনে পড়ে মহাকাব্যিক শোকগাথা লিখে ফেললেন বচ্চন।
শোলে, চুপকে চুপকে-র মতো কালজয়ী সিনেমার সহঅভিনেতার প্রতি সকলের নিভৃতে কলম তুলে নিয়ে অমিতাভ লিখেছেন, আরেকজন বীরপুরুষ আজ আমাদের ছেড়ে চলে গেল। পিছনে ফেলে গেল মঞ্চভূমি আর আমাদের জন্য রেখে গেল সহ্যের অতীত এক নীরবতার হাহাকার। সিনেমা জগতে ধর্মেন্দ্রর প্রভাব ও ব্যক্তিত্ব ব্যাখ্যা করে সমসাময়িক লিখেছেন, ধরমজি মহত্বের এক উপাখ্যান। সেটা কেবলমাত্র তাঁর বিখ্যাত শারীরিক উপস্থিতির জন্য নয়, তাঁর হৃদয়ের বৃহত্বের জন্য। এবং সবথেকে মধুর হল তাঁর সহজ-সরল জীবনবোধ।
পাঞ্জাব থেকে উনি এসেছিলেন। সেখান থেকেই মাটির গন্ধ নিয়ে এসেছিলেন। এই সাহজত্ববোধ তাঁর মেজাজেও অক্ষুণ্ণ ছিল বরাবর। তাঁর গৌরবময় অভিনয় জীবনে তা হারিয়ে যায়নি। তাঁর বন্ধুত্বপূর্ণ সারল্য প্রতি দশকে তাঁর সঙ্গী ছিল। অনেককিছুই সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু তিনি নন। তাঁর হাসি, তাঁর মাধুর্য এবং তাঁর সংস্পর্শের গভীর উষ্ণতা সকলকে ছুঁয়ে গিয়েছে, যাঁরাই তাঁর কাছাকাছি আসার সুযোগ পেয়েছে। এই পেশায় যা বিরল।
T 5575 -
... another valiant Giant has left us .. left the arena .. leaving behind a silence with an unbearable sound ..
Dharam ji .. 🙏 🙏🙏
.. the epitome of greatness, ever linked not only for his renowned physical presence, but for the largeness of his heart , and its…
— Amitabh Bachchan (@SrBachchan) November 24, 2025
অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র প্রথম পর্দায় একসঙ্গে অভিনয় করেন ১৯৭৪ সালের ছবি ‘দোস্ত’এ। এর পরের বছরেই তাঁদের অভিনীত শোলে এবং চুপকে চুপকে মুক্তি পায়। পরে তাঁরা একসঙ্গে নসিব, রাম বলরাম ও হাম কৌন হ্যায় ছবিতে অভিনয় করেন। এই শোকগাথা অন্তিমে বচ্চন লিখেছেন, আমাদের চারপাশে আজ বাতাস শূন্যে দোল খাচ্ছে, এমন এক শূন্যতা যা চিরকাল শূন্যই থাকবে।