Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ধর্মেন্দ্রর আশ্লেষ জড়ানো দৃষ্টির সম্মোহনে বুঁদ যে নায়িকারা, বাদ পড়েননি সুপ্রিয়াদেবীও

ধর্মেন্দ্রর জীবনে বম্বে (তৎকালীন মুম্বইয়ের নাম) সিনে জগতের এমন কোনও প্রখ্যাত অভিনেত্রী নেই, যিনি এই সুঠাম, সুদর্শন চেহারার নায়কের চোখের চাহনিতে প্রেমের আশ্লেষ জড়ানো সম্মোহনে পড়েননি।

ধর্মেন্দ্রর আশ্লেষ জড়ানো দৃষ্টির সম্মোহনে বুঁদ যে নায়িকারা, বাদ পড়েননি সুপ্রিয়াদেবীও

ধর্মেন্দ্র ও সুপ্রিয়া দেবীর প্রথম অভিনীত ছবির নাম ‘বেগানা’ (১৯৬৩)।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 November 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: ধর্মেন্দ্রর জীবনে বম্বে (তৎকালীন মুম্বইয়ের নাম) সিনে জগতের এমন কোনও প্রখ্যাত অভিনেত্রী নেই, যিনি এই সুঠাম, সুদর্শন চেহারার নায়কের চোখের চাহনিতে প্রেমের আশ্লেষ জড়ানো সম্মোহনে পড়েননি। বাংলার সুচিত্রা সেনও (Suchitra Sen) নায়িকা হয়েছেন ধর্মেন্দ্রর (Dharmendra)। উত্তম-মাধবীর ছদ্মবেশীর হিন্দি রূপ চুপকে চুপকে সিনেমায় লিলি চক্রবর্তীও (Lili Chakraborty) সহঅভিনেত্রী ছিলেন ধর্মেন্দ্রর। এছাড়াও ধর্মেন্দ্রর নায়িকা হয়েছিলেন সুপ্রিয়াদেবীও।

ধর্মেন্দ্রর(Dharmendra) সঙ্গে সব থেকে বেশি সংখ্যায় অভিনয় করেছেন হেমা মালিনী (Hema Malini)। ধর্মেন্দ্র-হেমা জুটির ছবির সংখ্যা ৪৫। জয়া প্রদা (১৬), অনিতা রাজ (১২), রেখা (১২), জিনত আমন (১১), রীনা রায় (১০), সায়রা বানু (৯), শর্মিলা ঠাকুর (৯), আশা পারেখ (৮), মীনা কুমারী (৭), মালা সিনহা (৭), ওয়াহিদা রহমান (৬), নূতন (৬), তনুজা (৬), নীতু সিং (৫) এবং পরভিন ববি (৪)।

ধর্মেন্দ্র (Dharmendra) ও সুপ্রিয়া দেবীর (Supriya Devi) প্রথম অভিনীত ছবির নাম বেগানা (১৯৬৩)। সদাশিব চিত্র প্রযোজনায় সদাশিব রাও কবি পরিচালিত এই ছবি একটি রোমান্টিক ড্রামা পর্যায়ের ছবি। এর পরের বছরেই ধর্মেন্দ্র-সুপ্রিয়ার দ্বিতীয় ছবি রিলিজ করে। যার নাম আপ কি পরছাঁইয়া (১৯৬৪)। সুপ্রিয়া দেবী সেই সময় বাংলা ছবির নামডাকওয়ালা নায়িকা। বিশেষত অন্য ধারার অভিনয় প্রতিভায় তিনি তখন টক্কর দিচ্ছেন সুচিত্রাকে। সেই সময় তাঁর ধর্মেন্দ্রর সঙ্গে এই ছবি বেশ সাড়া ফেলে দেয়।

ধর্মেন্দ্র মুম্বইয়ে এসেছিলেন চলচ্চিত্রে ভাগ্য অন্বেষণে। সেই ভাগ্য তাঁকে একযুগে শিখরে পৌঁছে দেয়। রোমান্টিক হিরো থেকে হি-ম্যান শিপে তাঁর সমকক্ষ সেই যুগে কেউ ছিলেন না। রাজ কাপুর, দেব আনন্দ, গুরু দত্তের সিনেমায় বুঁদ হয়ে থাকা দর্শককে তিনি দিয়েছিলেন নতুন যুগের হাওয়া।


```