Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভাইরাল হতেই ভারতের 'খারাপ' দিক দেখানো হয় রিলে! বিদেশি ইউটিউবারদের সমালোচনা অস্ট্রেলিয়ার তরুণীর

অনেক বিদেশি পর্যটক শুধুই ভারতের খারাপ দিকগুলো দেখিয়ে রিল বানান। তারা এমনটা করে শুধুমাত্র ‘শক ফ্যাক্টর’ আর লাইক-ফলোয়ারের জন্য। কিন্তু এতে একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়, সেটা বুঝতে পারেন না।

ভাইরাল হতেই ভারতের 'খারাপ' দিক দেখানো হয় রিলে! বিদেশি ইউটিউবারদের সমালোচনা অস্ট্রেলিয়ার তরুণীর

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রাস্তাঘাট-সহ বিভিন্ন বিষয় নিয়ে নেতিবাচক রিল (Dirty India Controversy) বানানো বিদেশি ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারদের বিরুদ্ধে মুখ খুললেন এক অস্ট্রেলিয়ার তরুণী। তিনি দাবি করেছেন, “অনেকে শুধু ভারতের খারাপ দিকটাই দেখায়, যাতে লাইক, ফলোয়ার আর ভিউ বাড়ে। কিন্তু কেউ দেখায় না, সকালে রাস্তা পরিষ্কার করা শ্রমিকদের পরিশ্রম।' তাঁর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Australian Woman India Video)। নেটিজেনদের অনেকেই সমর্থন জানিয়েছেন তাঁর এই ভাবনাকে।

সম্প্রতি ওই অস্ট্রেলিয়ার এই তরুণী পর্যটক ভারত ভ্রমণে আসেন। তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি তরুণী রেকর্ড করেছেন ঋষিকেশে, যেখানে দেখা যায় এক সাফাই কর্মী সকালে ড্রেন পরিষ্কার করছেন। পাশে রাখা ছোট গাড়িতে ময়লা তোলা হচ্ছে। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিদেশি পর্যটকরা ভারতের নোংরা জায়গা দেখিয়ে রিল বানান, কিন্তু এভাবে পরিষ্কার করার ছবি কেউ দেখান না।'

ভিডিওর ক্যাপশনে তিনি আরও লেখেন, “অনেক বিদেশি পর্যটক শুধুই ভারতের খারাপ দিকগুলো দেখিয়ে রিল বানান। তারা এমনটা করে শুধুমাত্র ‘শক ফ্যাক্টর’ আর লাইক-ফলোয়ারের জন্য। কিন্তু এতে একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়, সেটা বুঝতে পারেন না।”

তবে এর পাশাপাশি তরুণী এও স্বীকার করেছেন যে, ভারতের বর্জ্য-নিকাশি ব্যবস্থাপনায় এখনও উন্নতির সুযোগ আছে। তাঁর কথায়, “আমি অস্বীকার করছি না যে, ভারতের কিছু জায়গায় ময়লা-আবর্জনার সমস্যা আছে। কিন্তু তার মানে এই নয় যে, শুধু খারাপ দিকটাই সবাই দেখাবে। যোগ করেন, "ভারত অনেক বড় দেশ, এখানে রাজ্যভেদে সংস্কৃতি, পরিবেশ আর অভ্যাসে পার্থক্য রয়েছে। সব জায়গা একরকম নয়।"

তরুণী পর্যটকের কথায়, ঋষিকেশ শহরটি তাঁর দেখা অন্যতম পরিষ্কার জায়গা। ভিডিওতে বহু ভারতীয় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, 'ধন্যবাদ, আপনি আমাদের দেশের ভালো দিকটা দেখিয়েছেন।' আরেকজন বলেন, 'যাঁরা দিল্লি-মুম্বইয়ের বাইরে ঘুরেছেন, তাঁরাই ভারতের আসল বৈচিত্র্য বোঝেন।' আরও একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, 'আমার দেখে ভাল লাগল যে ভারতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অন্যরকম।'


```