ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যান্ডের লোকেরা হাতে বাজনা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটি ঘরে ঢুকলেন। শুরু করলেন বাজানো। সব মিলিয়ে আয়োজনটা যেন ছোটখাটো বিয়েবাড়ির মতো। এই কান্ড দেখেই চাদর মুরি দিয়ে দেয় সন্তানরা।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 25 October 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: সন্তানকে ঘুম থেকে তোলার জন্য মায়েদের কত রকম কৌশলই না থাকে- কেউ নরম গলায় ডাকেন, কেউ আবার আদরে ভরিয়ে দেন। তবে অনেক বাবা-মায়ের কাছেই এই একটা কাজ যেন দৈনন্দিন যুদ্ধ- একথা বললেও ভুল হবে না। কিন্তু সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন মা তাঁর সন্তানকে ঘুম থেকে তুলতে ব্যান্ডপার্টি ডেকে এনেছেন (Band wakes sleeping kids)। তা দেখে হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া! সেই মজার ভিডিও এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যান্ডের লোকেরা হাতে বাজনা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটি ঘরে ঢুকলেন। শুরু করলেন বাজানো। সব মিলিয়ে আয়োজনটা যেন ছোটখাটো বিয়েবাড়ির মতো। এই কান্ড দেখেই চাদর মুরি দিয়ে দেয় সন্তানরা। একদিকে ব্যান্ডের আওয়াজ, অন্যদিকে সন্তানদের মুখে প্রায় বিরক্তির ছাপ- এই বৈপরীত্যই ভিডিওটিকে করে তুলেছে আরও মজাদার (Funny viral video)।
The mother called a band to wake up the kids who were sleeping late in the morning. pic.twitter.com/U3b1A67oju
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 25, 2025
মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লাখ লাখ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন এবং নানা রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, 'এই মা-ই তো বছরের সেরা মা!' আবার কেউ রসিকতা করে বলেছেন, 'আমার মা যদি এমন করত, তবে আজও সকালে ঘুমাতে ভয় পেতাম!' অনেকেই লিখেছেন, 'এভাবে যদি প্রতিদিন স্কুলের জন্য ওঠানো যেত, তবে দেরি হতো না কোনও দিন।'
তবে এই ভিডিও শুধু হাসির খোরাক নয়, এতে আছে এক অন্যরকম বার্তাও। সন্তানকে জাগানোর মতো সাধারণ কাজেও মজার ছোঁয়া এনে দিয়েছেন মা, যা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করেছে (Creative parenting)। মনোবিজ্ঞানীরা বলছেন, এমন হালকা-ফুলকা আচরণ শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এতে পরিবারে চাপ কমে, সম্পর্ক আরও মজবুত হয়।
যদিও ভিডিওটি কোথাকার এবং কবে রেকর্ড করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে মুহূর্তের হাস্যরসই ভিডিওটিকে ভাইরাল হওয়ার শীর্ষে নিয়ে গিয়েছে।