Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ট্রেনের টয়লেটই ‘বেডরুম’! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটপাড়া

শুনতে অদ্ভুত লাগলেও এমনই দৃশ্য ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওয় (Viral Video)। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যা ইতিমধ্যেই দেখেছেন ৭ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ।

ট্রেনের টয়লেটই ‘বেডরুম’! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটপাড়া

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 October 2025 09:29

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের টয়লেটেই ঘুমের আয়োজন (Man Turns Train Toilet Into Bedroom)! হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এমনই দৃশ্য ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওয় (Viral Video)। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যা ইতিমধ্যেই দেখেছেন ৭ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ। কেউ হাসছেন, কেউ আবার ক্ষোভে ফুঁসছেন—রেলযাত্রার এমন দৃশ্য দেখে কার্যত হতবাক নেটপাড়া।

ভিডিয়োটি শেয়ার করেছেন কনটেন্ট ক্রিয়েটর বিষ্ণাল। দেখা যাচ্ছে, এক যাত্রী ট্রেনের শৌচালয়ের ভেতর আরাম করে শুয়ে রয়েছেন। চারপাশে তাঁর ব্যক্তিগত সামগ্রী ছড়ানো। জানলা দিয়ে বের করা হয়েছে একটি ভাঁজ করা খাটের মতো জিনিসও—যেন নিজের ছোট্ট ‘কেবিন’ বানিয়ে ফেলেছেন তিনি।

ভিডিয়োতে বিষ্ণালকে শোনা যাচ্ছে হিন্দিতে বলতে, “ভাইনে ওয়াশরুম কো বেডরুম বনাদিেয়া!” তারপর তিনি প্রশ্ন করেন, “ইয়ে পুরা ঘর কা সামান হ্যায়?” যাত্রীর নির্বিকার উত্তর—“হ্যাঁ।”

পোস্টের ক্যাপশনে লেখা , “Train washroom bana diya bedroom.”

ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। কেউ ঠাট্টায় লিখেছেন, “অন্তত ওঁর ঘুম ঠিক মতো হচ্ছে, আমাদের তো দাঁড়িয়ে যেতেও জায়গা নেই।” অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, “এখন রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই পরের স্টেশনে নামিয়ে দেবে।”

তবে হাসিঠাট্টার মধ্যেও উঠে এসেছে উদ্বেগের সুর। অনেকেই বলেছেন, এভাবে ট্রেনের টয়লেট ব্যবহার করা শুধু নিয়মবিরুদ্ধ নয়, জনস্বাস্থ্যেরও বড় বিপদ।

রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু ভাইরাল এই ভিডিও ফের প্রশ্ন তুলেছে—রেলযাত্রার ভিড়, যাত্রীদের অসচেতনতা এবং ট্রেন ব্যবস্থাপনা—সব মিলিয়েই কি এখন ভারতের ট্রেন এক অদ্ভুত বাস্তবতার প্রতিচ্ছবি?


```