Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দাঁতে ৬টি হিরে বসানো সেতারবাদক ঋষভ রিখিরামের, ফ্যাশন মনে হলেও রয়েছে এক আধ্যাত্মিক কারণ

সেতারবাদক ঋষভ রিখিরামের দাঁতে বসানো ছ’টি হিরে শুধু সাজ নয়, সঙ্গীত ও আধ্যাত্মিকতার প্রতীক। জেনে নিন এর নেপথ্য কারণ।

 

দাঁতে ৬টি হিরে বসানো সেতারবাদক ঋষভ রিখিরামের, ফ্যাশন মনে হলেও রয়েছে এক আধ্যাত্মিক কারণ

ঋষভ রিখিরাম

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 9 July 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: ধ্রুপদী সঙ্গীতের চর্চা ও প্রসারে নিজস্ব পথেই এগচ্ছেন তরুণ সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা। পণ্ডিত রবিশঙ্করের কনিষ্ঠতম ও শেষ শিষ্য ঋষভ শুধু সঙ্গীত নয়, গুরুত্ব দিচ্ছেন শৃঙ্গার বা রূপসজ্জার ক্ষেত্রেও। আর সেই সাজের অন্যতম চমক—তাঁর দাঁতে বসানো ছ’টি হিরে।

শুধু ফ্যাশনের জন্য নয়, বরং এই হিরে তাঁর মতে সঙ্গীতের সঙ্গে আধ্যাত্মিকভাবে যুক্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দাঁতেও হীরা বসিয়েছি। এটা শৃঙ্গারেরই অংশ। সাজলে মন ভাল থাকে, মন ভাল থাকলে সঙ্গীতও সুন্দর হয়।”

২০২৫ সালের শুরুর দিকে এই হিরে বসিয়েছেন আমেরিকার ডেন্টিস্ট ডঃ অঞ্জলি রাজপালের কাছে। ঋষভ আরও জানিয়েছেন, হিরে পরা ভারতীয় সংস্কৃতির পুরনো রীতি, যার সঙ্গে রয়েছে জ্যোতিষশাস্ত্রের সংযোগও। বৈদিক মতে, হিরে শুক্র গ্রহের রত্ন। প্রেম, শিল্প ও সঙ্গীতের প্রতীক শুক্রকে শক্তিশালী করতে অনেক শিল্পী হীরা ধারণ করেন। ঋষভও সেই ভাবনায় বিশ্বাস করেন। শুধু দাঁত নয়, কানেও হিরের স্টাড পরেন তিনি।

‘সেতার ফর মেন্টাল হেলথ’ নামে একটি সংগঠন চালান ঋষভ, যেখানে সঙ্গীতের মাধ্যমে মানসিক সুস্থতার উপর জোর দেওয়া হয়। বহু দেশে অনুষ্ঠান করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০২৩ সালে দীপাবলির সময় হোয়াইট হাউসে সঙ্গীত পরিবেশন করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে।

ঋষভের মতে, সঙ্গীত কেবল শ্রবণের অভিজ্ঞতা নয়, বরং তার সঙ্গে রূপসজ্জা, আধ্যাত্মিকতা ও আত্মবিশ্বাসও যুক্ত। সেই কারণেই শৃঙ্গারকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন এই তরুণ শিল্পী।


```