Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নিউক্লিয়ার হটস্পট: দেশের পরমাণু শক্তিধর দেশগুলি সবচেয়ে ভয়ানক অস্ত্রের পরীক্ষা ঠিক কোথায় চালায়?

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া, চিন, ভারত, পাকিস্তান, বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলি তাদের ভয়ানক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় কোথায়?

নিউক্লিয়ার হটস্পট: দেশের পরমাণু শক্তিধর দেশগুলি সবচেয়ে ভয়ানক অস্ত্রের পরীক্ষা ঠিক কোথায় চালায়?

পারমাণবিক পরীক্ষা

গার্গী দাস

শেষ আপডেট: 7 November 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয় চাঞ্চল্য। পাঁচ দিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নিজের নিরাপত্তা পরিষদকে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। ফলে ফের আশঙ্কা তৈরি হয়েছে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ঘিরে।

ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া, চিন ও পাকিস্তান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র (nuclear weapons) পরীক্ষা চালাচ্ছে। যদিও মার্কিন সচিব ক্রিস রাইট জানিয়েছেন, প্রেসিডেন্টের বক্তব্যে পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষা বোঝানো হয়নি। তা সত্ত্বেও ট্রাম্পের মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে বেজিং, মস্কো এবং পিয়ংইয়ং পর্যন্ত।

যদি সত্যিই আমেরিকা পারমাণবিক পরীক্ষা চালায়, তবে তাতে বৈশ্বিক প্রতিক্রিয়া তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া ও চিনও পাল্টা পরীক্ষা শুরু করতে পারে।

গত ৫ নভেম্বর ক্রেমলিনে বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলৌসভ জানিয়েছেন, রাশিয়ার নোভায়া জেমলিয়া দ্বীপে অবস্থিত কেন্দ্রীয় পরীক্ষাস্থলে পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যে পরীক্ষাগুলো চালানো সম্ভব হবে।

বর্তমানে বিশ্বে ন'টি পারমাণবিক অস্ত্রধারী দেশ রয়েছে, যার মধ্যে ইসরায়েল একমাত্র দেশ যে কোনও নিশ্চিত পরীক্ষা চালায়নি। বাকি আটটি দেশ ১৯৪৫ সাল থেকে ২,০০০-রও বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন।

কীভাবে বাছা হয় পারমাণবিক পরীক্ষা কেন্দ্র নেভাডা থেকে উত্তর কোরিয়া?

বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক পরীক্ষার জায়গা বাছাই হয় বিশেষ ভূতাত্ত্বিক ও নিরাপত্তাজনিত কারণের ভিত্তিতে। পরীক্ষাস্থল নির্বাচনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ— 

  • ভূতাত্ত্বিক স্থিতিশীলতা, ভূগর্ভস্থ জলের গভীরতা এবং জনবসতি থেকে দূরত্ব। 
  • ১৯৬৩ সালে খোলা আকাশের নীচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ হয়, ফলে সব দেশকে হয় ভূগর্ভস্থ সুড়ঙ্গ নাহয় গহ্বরে পরীক্ষা চালাতে হয়। 
  • শিলাস্তর মজবুত ও শুকনো হতে হয়, যাতে বিকিরণ ছড়িয়ে না পড়ে।

বিশ্বের প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলি

  • আমেরিকা: প্রথম পারমাণবিক পরীক্ষা হয় হোয়াইট স্যান্ডস, নিউ মেক্সিকোতে। পরবর্তীতে নেভাডা ন্যাশনাল সিকিওরিটি টেস্ট সাইট হয়ে ওঠে মূল কেন্দ্র। এছাড়াও মার্শাল দ্বীপপুঞ্জের বিকিনি ও এনিউয়েটকে পরীক্ষা চালানো হয়। ১৯৯২ সালের পর থেকে কোনও পরীক্ষা চালায়নি আমেরিকা, যদিও পুরনো কেন্দ্রগুলি পুনরায় খোলা সম্ভব।
  • রাশিয়া: প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রধান পরীক্ষা কেন্দ্র ছিল কাজাখস্তানের সেমিপালাতিনস্কে, যা এখন নিষ্ক্রিয়। বর্তমানে রাশিয়া নোভায়া জেমলিয়া দ্বীপে সুড়ঙ্গ খনন করছে। এখানেই ১৯৬১ সালে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বোমা ‘Tsar Bomba’-র পরীক্ষা হয়েছিল।
  • চিন: চিনের প্রধান পরীক্ষা কেন্দ্র ছিল জিনজিয়াং প্রদেশের লোপ নুর। ১৯৬৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এখানেই পারমাণবিক পরীক্ষা চালানো হয়। বিচ্ছিন্ন ও মরুভূমি এলাকা হওয়ায় এই জায়গা বেছে নেওয়া হয়েছিল।
  • উত্তর কোরিয়া: উত্তর কোরিয়ার পুঙ্গগ্যে-রি এলাকায় ছয়টি পারমাণবিক পরীক্ষা হয় ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে। ২০১৮ সালে পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি বন্ধ করে দেয় এবং সুড়ঙ্গগুলি ভেঙে ফেলা হয়।
  • ফ্রান্স: ফ্রান্সের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ছিল আলজেরিয়ার সাহারা মরুভূমি ও ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুরুয়া এটলে। ১৯৯৬ পর্যন্ত সেখানে প্রায় ২০০-রও বেশি পরীক্ষা চালানো হয়।
  • ভারত: ভারতের পারমাণবিক পরীক্ষা হয় রাজস্থানের পোখরান এলাকায়। ১৯৯৮ সালে পাঁচটি পরীক্ষা চালিয়ে ভারত বিশ্বের ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর থেকেই ভারত পারমাণবিক পরীক্ষার ওপর একতরফা স্থগিতাদেশ ঘোষণা করে।
  • পাকিস্তান: পাকিস্তান প্রথমে কিরানা পাহাড়ে ঠান্ডা পরীক্ষা চালায়। ১৯৯৮ সালে বালুচিস্তানের চাগাই পাহাড়ে পাঁচটি পূর্ণমাত্রার পরীক্ষা চালায়। পরীক্ষাগুলির নাম ছিল ‘চাগাই-১’ ও ‘চাগাই-২’।
  • ইংল্যান্ড: ব্রিটেনের নিজস্ব ভূখণ্ডে কোনও পরীক্ষা কেন্দ্র নেই। অস্ট্রেলিয়ার মন্টে বেলো দ্বীপ, এমু ফিল্ড ও মারালিঙ্গা অঞ্চলে পরীক্ষা চালানো হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরের ক্রিসমাস ও মালডেন দ্বীপেও পরীক্ষা চালানো হয়েছে। বর্তমানে ব্রিটেন আমেরিকার সহযোগিতায় নেভাডা টেস্ট সাইটে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে।

বিশ্বজুড়ে এই প্রস্তুতি ও আলোচনা ফের ইঙ্গিত দিচ্ছে, পারমাণবিক অস্ত্র নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই পদক্ষেপে আন্তর্জাতিক শান্তি রক্ষার প্রশ্নে উদ্বেগ আরও গভীর হচ্ছে।


```