Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের এত পরমাণু বোমা আছে যে, ১৫০ বার পৃথিবীকে উড়িয়ে দিতে পারে আমেরিকা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে উদ্দেশ করে যে হুমকি দিয়েছেন, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তার চেয়েও ভয়ঙ্কর পরমাণু অস্ত্র প্রয়োগেরও প্রচ্ছন্ন হুঁশিয়ারি রয়েছে।

আমাদের এত পরমাণু বোমা আছে যে, ১৫০ বার পৃথিবীকে উড়িয়ে দিতে পারে আমেরিকা: ট্রাম্প

পরমাণু নিরস্ত্রীকরণের যে শপথ ছিল, তা ভেঙে বেরিয়ে আসতে চলেছে আমেরিকা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 3 November 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জুড়ে বিক্ষিপ্ত যুদ্ধের পরিবেশে এবার সোজাসুজি মহাযুদ্ধের ছায়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে উদ্দেশ করে যে হুমকি দিয়েছেন, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তার চেয়েও ভয়ঙ্কর পরমাণু অস্ত্র প্রয়োগেরও প্রচ্ছন্ন হুঁশিয়ারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের দেশে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন প্রায় তিন দশক পর। তারপর দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে যা বলেছেন তাতে পরমাণু নিরস্ত্রীকরণের যে শপথ ছিল, তা ভেঙে বেরিয়ে আসতে চলেছে আমেরিকা।

যদিও আমেরিকার শক্তি মন্ত্রী ক্রিস রাইট রবিবার ব্যাখ্যা দিয়ে বলেন, এই পরীক্ষার মানে বিস্ফোরণ নয়। আসলে পরমাণু অস্ত্রের বিভিন্ন অংশ থাকে, সেগুলি ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। কিন্তু ঘটনা হচ্ছে, এর চারদিন আগেই প্রেসিডেন্ট খোদ বলেছিলেন, যখন অন্য দেশ পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তখন আমেরিকাই বা চুপ করে বসে থাকবে কেন। মার্কিন সেনাকে তিনি পরমাণু পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিলেন।

রাইট যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, ট্রাম্প নিজে তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একথা স্বীকার করে নিয়েছেন। এই মুহূর্তে যেন পরমাণু অস্ত্র পরীক্ষা করা হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে। তাঁর সিদ্ধান্তের সপক্ষে সিবিএসের সিক্সটি মিনিট অনুষ্ঠানে রিপাবলিকান নেতা যুক্তি দিয়ে বলেন, রাশিয়া, চিন ও উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যেতে পারে, তাহলে আমেরিকা একা কেন ধৈর্য দেখিয়ে যাবে। তিনি আরও বলেন, এমনিতেই আমেরিকার কাছে যা পরমাণু বোমা আছে, তাতে এই পৃথিবীকে অন্তত ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে। আমাদের প্রচুর আছে, তা সত্ত্বেও অন্যরা পরীক্ষা চালিয়ে যাবে, আর আমরা হাত গুটিয়ে থাকব, তা হতে পারে না।

তিনি স্বীকারও করেন যে, আমেরিকার কাছে ১৫০ বার পৃথিবী গুঁড়িয়ে দেওয়ার পরমাণু বোমা থাকলেও, রাশিয়ার কাছে প্রচুর আছে। তেমনই চিনের হাতেও অনেক পরমাণু বোমা রয়েছে।


```