Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ইউপিআই-এর মাধ্যমে ফিরে এল স্ত্রীর হারানো মোবাইল, মাত্র ১ টাকাই খুঁজে দিল সমাধান

ইউপিআই দিয়ে পাঠানো এক টাকাই খুঁজে দিল সেই হারানো ফোন (Lost Phone Recovered Using UPI)। এ যেন এক অলৌকিক ঘটনা! সেই অভিজ্ঞতাই রেডিটে শেয়ার করলেন তাঁর স্বামী।

ইউপিআই-এর মাধ্যমে ফিরে এল স্ত্রীর হারানো মোবাইল, মাত্র ১ টাকাই খুঁজে দিল সমাধান

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 September 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: কেনাকাটা করতে বেরিয়ে ফোন হারিয়ে ফেলেছিলেন এক মহিলা। ইউপিআই দিয়ে পাঠানো এক টাকাই খুঁজে দিল সেই হারানো ফোন (Lost Phone Recovered Using UPI)। এ যেন এক অলৌকিক ঘটনা! সেই অভিজ্ঞতাই রেডিটে শেয়ার করলেন তাঁর স্বামী।

রেডিট ব্যবহারকারী লিখেছেন, "আমরা একটি ব্যাটারি রিকশায় শপিং করতে বেরিয়েছিলাম। গন্তব্যে পৌঁছে আমি ও আমার স্ত্রী রিকশা থেকে নামলাম। এরপর চালককে পেমেন্ট করে এগিয়ে এসে বুঝতে পারলাম আমার স্ত্রী কোনওভাবে ফোনটি রিকশায় ফেলে এসেছিলেন। তবে তখন আমরা তা খেয়ালও করিনি। ভাগ্য ভালো, আমি রিকশাচালককে UPI-এর মাধ্যমে পেমেন্ট করেছি, QR স্ক্যান করে।"

তিনি আরও লিখেছেন, "মোবাইলে সিমকার্ড ছিল না, তাই আমি ফোন করতেও পারিনি। প্রথমে ভাবলাম হয়তো কেউ চুরি করেছে। পরে বুঝলাম সম্ভবত মোবাইলটি রিকশায় পড়ে গেছে। কিন্তু কীভাবে যোগাযোগ করব? পেমেন্ট ডিটেইলস দেখলেও শুধু UPI ID ছিল, ফোন নম্বর পাইনি। আমরা ভাবলাম মোবাইলটা হয়তো চলেই গেছে।"

ফোনটি কিভাবে ফিরে পেলেন, এই নিয়ে তিনি লিখেছেন, "কিছুক্ষণ পর, বাড়ি ফিরার পথে আমি একটা মেসেজ পেলাম, আমার ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা ক্রেডিট হয়েছে। দেখলাম এটি রিকশা চালক পাঠিয়েছেন। তিনি মেসেজও লিখেছিলেন, ‘দয়া করে ফোন করুন (তাঁর দেওয়া নম্বরে)’। আমি অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তাঁকে কল করি, তিনি অপেক্ষা করছিলেন। এরপর আমাদের লোকেশন জেনে সেখানে এসে মোবাইলটি দিয়ে গেলেন। আমি তাঁকে ধন্যবাদ জানালাম এবং কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলাম।"

রেডিট ব্যবহারকারী শেষে উল্লেখ করেছেন, 'ইউপিআই-তে টাকা দিয়েছিলাম বলে মোবাইল ফেরত পেলাম, নগদে টাকা দিলে যোগাযোগ করাই সম্ভব হত না।' এই পোস্টের কমেন্টে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্যান্য ব্যবহারকারীরা। কেউ কেউ বিষয়টিকে 'অলৌকিক' বলেছেন। 


```