Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ক্যাবে বলিউড লাইভ, নতুন সেনসেশন! গানে গানে নেট দুনিয়ার মন জিতলেন উজবেক চালক

ভাষা না বুঝেও শুধু সুর আর আবেগে মোহিত হচ্ছেন যাত্রীরা। আজিজখনের গান যেন প্রমাণ করে দিল, গানই পারে মানুষের মধ্যে গড়ে তুলতে এক অনন্য বন্ধন—সীমান্ত, সংস্কৃতি, ভাষা, সব পেরিয়ে।

ক্যাবে বলিউড লাইভ, নতুন সেনসেশন! গানে গানে নেট দুনিয়ার মন জিতলেন উজবেক চালক

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 September 2025 20:29

দ্য ওয়াল ব্যুরো: তাশখন্দ থেকে মুম্বই—সুরের জাদু যেন মুছে দিল ভাষার সব বাধা। উজবেকিস্তানের এক সাধারণ ট্যাক্সিচালক এখন বলিউড গান গেয়ে হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন (Uzbek Driver Sings Bollywood Songs In Cab)।

আজিজখন তোশতিল্লায়েভ। নামটা হয়তো নতুন, কিন্তু তাঁর কণ্ঠে যখন বাজে ‘পেয়ার কি এক কাহানি’ বা ‘ম্যায় আগর কহুঁ’, তখন চোখ বুজে যে কেউ ভেবে নিতে পারেন—এ বুঝি কোনও হিন্দি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী।

ভিডিওগুলি ইনস্টাগ্রামে হুহু করে ছড়িয়ে পড়ছে। ক্যাবে যাত্রীরা বসতেই আচমকা গলা ছাড়ছেন তিনি, আর সেই গলায় মিশে থাকছে বলিউডের পুরনো দিনের সুর। যাত্রীরা প্রথমে চমকে উঠলেও, কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ছেন গানের মেজাজে (Leaving Passengers Amazed)।

সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিওয় দেখা যাচ্ছে, আজিজখন গাইছেন 'পেয়ার কি এক কাহানি'—হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ‘কৃষ’-এর গান। ভিডিওটি ইতিমধ্যেই ৪.৪ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। কেউ লিখেছেন, "অ্যামেজিং! পুরনো গান সত্যিই মনকে শান্তি দেয়।"

আরও এক ভিউয়ারের মন্তব্য, "ভাই, কী গলা তোমার! গাও, আরও গাও।" শাহরুখ-দীপিকার 'ম্যায় আগর কহুঁ' গেয়ে আবার এক নতুন মাত্রা এনে দিয়েছেন তিনি।

ভাষা না বুঝেও শুধু সুর আর আবেগে মোহিত হচ্ছেন যাত্রীরা। আজিজখনের গান যেন প্রমাণ করে দিল, গানই পারে মানুষের মধ্যে গড়ে তুলতে এক অনন্য বন্ধন—সীমান্ত, সংস্কৃতি, ভাষা, সব পেরিয়ে।
 


```