Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'জিএসটি-র ক্রেডিট আমারই', খিদিরপুরে পুজো উদ্বোধনে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে মমতা বলেন, "ক্রেডিট নিচ্ছেন একজন, আত্মনির্ভরের কথা বলছেন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না।"

'জিএসটি-র ক্রেডিট আমারই', খিদিরপুরে পুজো উদ্বোধনে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

মোদী ও মমতা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 September 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে নতুন জিএসটি হার (GST) লাগু হয়েছে। পুজোর আমেজে যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। জিএসটি হার নিয়ে মোদী সরকারের দাবিকে খারিজ করে এদিন খিদিরপুর ২৫ পল্লীর মণ্ডপে দুর্গাপুজোর উদ্বোধন মঞ্চ থেকে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "এই জিএসটি হ্রান্সে সেন্ট্রাল গর্ভমেন্টের কোনও ক্রেডিট নেই। আমিই প্রথম ইনসিওরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলাম। রান্নার জিরেতে জিএসটি, হিরেতে নয় — এটাই তো এদের ন্যায়বিচার! জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে। আমাদের প্রতিবাদেই জিএসটির নিয়মে বদল আনতে বাধ্য হয়েছে।"

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে (Modi government) আঙুল তুলে মমতা বলেন, "ক্রেডিট নিচ্ছেন একজন, আত্মনির্ভরের কথা বলছেন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা — সব বন্ধ।"

সোমবার থেকে দেশজুড়ে জিএসটির নয়া নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রচারে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলছেন, জিএসটি বাঁচাও আর ক্রয় করো। এই উৎসবের আনন্দের সঙ্গে এটা আরও একটা আনন্দের সংবাদ। যার পাল্টা জবাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, "জিএসটি লাগু করে কেন্দ্র গরিব মানুষের সর্বনাশ করেছিল, আর রাজ্যগুলো থেকে টাকা তুলেছিল। ওদের এক পয়সাও খরচ হয়নি। অথচ এখন কৃতিত্ব নিতে আসছে!"

আদতে জিএসটি নিয়ে কেন্দ্র যে মিথ্যে প্রচার করছে তা জনতাকে জানাতে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে শীঘ্রই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

তাঁর কথায়, "আমাদের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল। সংসারটা চালাব কী করে, তবে এতে মানুষের সুবিধা হবে তাই আমি খুশি। তবে যাদের কোনও ক্রেডিট নেই, তাদের জিএসটির নাম নিতে দেব না। এটা মানা যায় না। এ ব্যাপারে আমরা বিজ্ঞাপন দিয়ে আসল সত্যটা সামনে আনব।"

বাংলা ভাষার মর্যাদা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, "আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে। বাংলা ভাষা আমাদের গর্ব।"

মহালয়ার আগের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই আকাশের মুখ ভার। তা সত্ত্বেও বৃষ্টি মাথায় করে এদিন খিদিরপুরের পুজো মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএসটি নিয়ে কেন্দ্রকে ফের তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।


```