Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

উবার এবার সিংহের দেশে! নাইরোবিতে সাফারির নতুন ঠিকানা, শহরের বুকেই বন্যপ্রাণীর রাজত্ব

বিশ্বের হাতে গোনা কয়েকটি শহরের মধ্যে, নাইরোবিই একমাত্র রাজধানী যার ভিতরেই রয়েছে পূর্ণাঙ্গ একটি জাতীয় উদ্যান।

উবার এবার সিংহের দেশে! নাইরোবিতে সাফারির নতুন ঠিকানা, শহরের বুকেই বন্যপ্রাণীর রাজত্ব

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 September 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: এবার স্মার্টফোনের এক ক্লিকেই জঙ্গল সাফারি! বন্যপ্রাণীর রাজত্ব নাইরোবিতে উবার আনল নতুন চমক। অফিস যাওয়ার উবারের বদলে এবার আপনি উঠতে পারেন একেবারে সিংহ, গণ্ডার আর জিরাফের দেশে — তাও শুধুমাত্র অ্যাপ খুলেই।

নতুন পরিষেবা — “Uber Safari” — অ্যাপে বুক করলেই মিলবে তিন ঘণ্টার গাইডেড সাফারি। শহরের বুকেই অবস্থিত Nairobi National Park–এর অভ্যন্তরে আপনাকে নিয়ে যাবে বিশেষ সাফারি জিপ, সঙ্গে থাকবে অভিজ্ঞ গাইড।

বিশ্বের হাতে গোনা কয়েকটি শহরের মধ্যে, নাইরোবিই একমাত্র রাজধানী যার ভিতরেই রয়েছে পূর্ণাঙ্গ একটি জাতীয় উদ্যান।

সেই সুযোগকেই কাজে লাগিয়ে উবার হাত মেলিয়েছে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের সঙ্গে। অ্যাপ থেকেই বেছে নিতে পারেন দিন বা রাতের সাফারি।

খরচ কত?

জানা যাচ্ছে, দিনের বেলা ৩ ঘণ্টা সাফারির জন্য সাতজনের মোট খরচ পড়তে পারে প্রায় ১৭, ৫০০ টাকা অর্থাৎ মাথা পিছু আড়াইহাজার। 

রাতেও সাফারির সুযোগ থাকছে। তবে খরচ অনেকটাই বেশি। রাতে ৩ ঘণ্টার সফরের জন্য ৫ জনের দলটিকে দিতে হবে প্রায় ২৭ হাজার টাকা অর্থাৎ মাথা পিছু খরচ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা।

তবে দিন ও রাতের সাফারির জন্য আগে থেকে বুকিং জরুরি — দিনের জন্য অন্তত ২ দিন আগে, রাতের জন্য ৫ দিন আগে।

প্রসঙ্গত, উবারে আজকাল অফিস যাওয়া হয় না শুধু। এবার শহরের ট্র্যাফিক পেরিয়ে সোজা ঢুকে পড়া যায় জঙ্গলে! নাইরোবির বুকের এই ‘ডিজিটাল সাফারি’ হয়তো ভবিষ্যতের সেই নতুন পথ দেখাচ্ছে। আর অ্যাডভেঞ্চারপ্রিয় শহুরে ভ্রমণপিপাসুরা পাচ্ছেন একেবারে নতুন স্বাদ — মোবাইলের এক ক্লিকেই সিংহের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা!


```