Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ছাগল নিয়ে পুরনো বিবাদ, রাস্তায় একা পেয়ে মহিলাকে এলোপাথাড়ি কোপ! পলাতক অভিযুক্ত

গ্রামের পরিবেশ থমথমে। পুলিশি টহল বাড়ানো হয়েছে এলাকায়। কিন্তু প্রশ্ন একটাই—একটা ছাগলের দোষে এমন নৃশংসতা কেন?

ছাগল নিয়ে পুরনো বিবাদ, রাস্তায় একা পেয়ে মহিলাকে এলোপাথাড়ি কোপ! পলাতক অভিযুক্ত

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 September 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: গোলমালের সূত্রপাত, ছাগলকে (Goat) কেন্দ্র করে! মাস দেড়েক আগে প্রতিবেশীর বাড়ির গাছপালা খেয়ে ফেলেছিল সে। তখন গালমন্দ, ঝগড়া, এমনকি থানার দ্বারস্থ হওয়া—সবই হয়েছিল। পরে মিটমাটও হয়। কিন্তু শেষমেশ রাস্তায় একা পেয়ে সেই ‘ছাগল-কাণ্ডের’ই রেশ ধরে নৃশংস হামলা। ধারাল অস্ত্রের একের পর এক কোপ। রক্তাক্ত অবস্থায় আশঙ্কাজনক মহিলাকে ভর্তি করতে হল হাসপাতালে।

ঘটনা নদিয়ার (Nadia) কোতোয়ালি থানার অন্তর্গত ঝিটকিপোতা এলাকায়। আক্রান্তের নাম আসিয়া শেখ (৪৫)। অভিযোগ, সোমবার সকালে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই পিছন থেকে হামলা চালায় প্রতিবেশী সাজিদুল খান ওরফে সাজি। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। চোখের সামনে কেবল রক্ত আর আর্তনাদ!

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন আসিয়া। আচমকা পেছন থেকে ছুটে আসে সাজি। কিছু বোঝার আগেই ধারাল অস্ত্র চালাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। বাড়ির লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে কোতোয়ালি থানায়, পরে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

পরিবারের অভিযোগ, এটি কোনও আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই আসিয়াকে লক্ষ্য করে হুমকি আসছিল। তাঁর ছেলের দাবি, “মায়ের মুদি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। আজ শেষ পর্যন্ত মারার চেষ্টা করল।”

স্থানীয় সূত্রে খবর, প্রায় দেড় মাস আগে আসিয়ার একটি ছাগল গিয়ে সাজিদুল খানের বাড়ির গাছপালা খেয়ে ফেলে। তা নিয়েই শুরু ঝগড়া-বিবাদ। পরে তা মিটে গেলেও মনে জমে ছিল রাগ। সেই রাগই কি এ দিনের হামলার কারণ?

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাজিদুল খান। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্থানীয় কয়েকজনকে।

গ্রামের পরিবেশ থমথমে। পুলিশি টহল বাড়ানো হয়েছে এলাকায়। কিন্তু প্রশ্ন একটাই—একটা ছাগলের দোষে এমন নৃশংসতা কেন?


```