Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

ষষ্ঠী ও অষ্টমীতে বন্ধ থাকবে সরকারি হাসপাতালের আউটডোর, রোগীর ভরসা ইমার্জেন্সি

 কারণ, পুজোর ছুটিতে যখন শহরের একটা বড় অংশ ভিড় জমায় ঠাকুর দেখতে, তখনই দেখা যায় হাসপাতালের বিছানাগুলো যেন ধু ধু মাঠ! চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা অনেকেই ছুটিতে – কেউ নিজের শহরে, কেউ ভিনরাজ্যে, কেউ বা আবার বিদেশে!

ষষ্ঠী ও অষ্টমীতে বন্ধ থাকবে সরকারি হাসপাতালের আউটডোর, রোগীর ভরসা ইমার্জেন্সি

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 September 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: পুজোর দিন (Durga Puja) মানেই আলোর ঝলক, ঢাকের বাদ্যি আর অঞ্জলির ভিড়ে মন ভেসে যাওয়ার সময়। কিন্তু খুশির এই ক’টা দিনে অসুখবিসুখ যদি এসে পড়ে, তাহলে সে যে কতটা বিভীষিকা হয়ে দাঁড়াতে পারে, তা জানেন ভুক্তভোগী মাত্রই। কারণ, পুজোর ছুটিতে যখন শহরের একটা বড় অংশ ভিড় জমায় ঠাকুর দেখতে, তখনই দেখা যায় হাসপাতালের (Government hospitals' outdoor) বিছানাগুলো যেন ধু ধু মাঠ! চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা অনেকেই ছুটিতে – কেউ নিজের শহরে, কেউ ভিনরাজ্যে, কেউ বা আবার বিদেশে!

তবে এ বছর চিত্রটা একটু আলাদা। উৎসবের দিনে চিকিৎসা পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই দিকেই নজর রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department)। সেকারণে পুজোর সবদিনই খোলা থাকবে ইমার্জেন্সি বা জরুরি বিভাগ (Emergency)

সূত্রের খবর, পুজোর দিনে (অষ্টমী বাদে) রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা চালু থাকবে। যদিও ষষ্ঠী পড়েছে রবিবার, তাই নিয়ম অনুযায়ী, এদিন রাজ্যের অধিকাংশ সরকারি হাসপাতালের আউটডোর বন্ধই থাকবে।

তবে ছুটির দিনে কর্মী সঙ্কট ঠেকাতে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে রোস্টার তৈরি হয়ে গিয়েছে অনেক আগেই। প্রয়োজনে সাহায্যের জন্য খোলা থাকছে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমও।

সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলিও পুজোর সময় পরিষেবা দিতে প্রস্তুত। শহরের একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর দিনগুলিতে চালু থাকবে ইমার্জেন্সি, আউটডোর, রক্ত ও রোগপরীক্ষার বিভাগ।

সবাই জানেন, পুজোর ক’টা দিন মানেই একটু নিঃশ্বাস নেওয়ার সময়। তাই স্বাস্থ্যকর্মীরাও যাতে একটু করে ছুটি পান, সেই ব্যবস্থা রাখা হয়েছে। তবে সে ছুটি পরিষেবার উপর কোনও প্রভাব ফেলবে না, জানিয়েছে বেসরকারি হাসপাতালগুলিও।


```