Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মুখে তারাতলায় বিপত্তি, উড়ালপুলের 'হাইট বার' ভেঙে ডায়মন্ড হারবার রোডে তীব্র যানজট

অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়া—ভোগান্তির শিকার সবাই।

পুজোর মুখে তারাতলায় বিপত্তি, উড়ালপুলের 'হাইট বার' ভেঙে ডায়মন্ড হারবার রোডে তীব্র যানজট

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 September 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই ব্যস্ততার শহরে ধাক্কা খাওয়া সকাল (Heavy traffic jam)। তারাতলা উড়ালপুলের খিদিরপুরগামী রাস্তায় (Taratola Diamond Harbour Road , Flyover) এক পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল ‘হাইট বার’-এর লোহার কাঠামো। তার জেরে সোমবার সকালে ডায়মন্ড হারবার রোডে তৈরি হল তীব্র যানজট। অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়া—ভোগান্তির শিকার সবাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা নাগাদ একটি উচ্চদৈর্ঘ্যের পণ্যবাহী গাড়ি তারাতলা উড়ালপুলে ওঠার মুখে থাকা হাইট বারটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে লোহার কাঠামোর একাংশ দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। মুহূর্তেই অবরুদ্ধ হয়ে পড়ে খিদিরপুরমুখী উড়ালপুলের লেন। বিপরীত দিকের লেন দিয়ে ধীরগতিতে গাড়ি চালানো হলেও, স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি যান চলাচল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাইট বারটিতে কোনও রকম আলোর ব্যবস্থা ছিল না। ফলে ভোরের আলো ফোটার আগেই গাড়ির চালক কাঠামোটিকে দেখতে না পেরে এই দুর্ঘটনা ঘটান বলে অনুমান। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে উড়ালপুলে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে এই হাইট বার বসানো হয়েছিল।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। আপাতত ভেঙে পড়া লোহার কাঠামো সরিয়ে দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে বলে খবর। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাইট বার সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত উড়ালপুলের ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।

যাত্রাপথে এ হেন হোঁচট শহরবাসীর কাছে নতুন নয়। প্রশ্ন উঠছে, কেন আগেভাগে সুরক্ষা ব্যবস্থায় সতর্কতা নেওয়া হয়নি? হাইট বার বসানো হলেও তার দৃশ্যমানতা নিশ্চিত করতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েই শুরু হয়েছে চর্চা। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```