Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'তুমি ভাল ছেলে, বাংলার গর্ব', রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে দেবকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা

 ছবির ট্রেলার লঞ্চের এই ঝলমলে অনুষ্ঠানেই সাংসদ তথা অভিনেতার উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

'তুমি ভাল ছেলে, বাংলার গর্ব', রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে দেবকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা

দেব ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 September 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডাস্ট্রিতে পায়ে পায়ে কুড়ি বছরের পথচলা সম্পূর্ণ করলেন দেব। শনিবার নেতাজি ইন্ডোরে ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চে উদযাপিত হল সুপারস্টারের জীবনের সেই বিশেষ অধ্যায়। এই কুড়ি বছরে দেবকে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিতে। দর্শককে নতুন অনেক কাজ উপহার দিতে। ছবির ট্রেলার লঞ্চের এই ঝলমলে অনুষ্ঠানেই সাংসদ তথা অভিনেতার উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "তুমি ভাল ছেলে, বাংলার গর্ব।" দিদির বার্তায় আপ্লুত দেবও পাল্টা জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই তাঁর রাজনীতিতে আসা। দিদি আবেগ, দিদি রাজনীতির ঊর্ধ্বে।

পুজোর মরসুম মানেই একের পর এক বাংলা ছবি, বক্স অফিসে ধুন্ধুমার প্রতিযোগিতা। কিন্তু সেই ভিড়েও এদিন দেখা গিয়েছে এক অন্যরকম সৌহার্দ্যের ছবি। ‘দেবী চৌধুরানী’-র পর্দার ভবানী পাঠক মঞ্চে ওঠেন অন্য এক উৎসবের সাক্ষী হতে— দেবের টলিপাড়ায় কাটানো ২০ বছরের উদযাপন আর ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের মহোৎসবে।

‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব।

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’-এ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র জীবন্ত করে তুলতে নিয়মিত অনুশীলনে কোনও খামতি রাখেননি দেব। দু’দফা করে মাঠে নেমে ঘাম ঝরিয়েছিলেন তিনি। ছবিটি মুক্তির পর শুধু দর্শকই নয়, সমালোচকরাও তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসার ঝাঁপি ভরেছিলেন। এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও সেই ধ্রুব-দেব জুটি যে বড় চমক নিয়ে হাজির হতে চলেছে, তা নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘গোলন্দাজ’-এ যেমন দেব-অনির্বাণকে একসঙ্গে পেয়েছিল দর্শক, ঠিক তেমনই ‘রঘু ডাকাত’-এও আবার একই পরিচালক ও প্রযোজক জুটি হাত মিলিয়েছেন।

এসভিএফ-এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা আর মহিন্দর সোনিও সেই মঞ্চে স্মৃতির পাতায় ফিরেছেন। প্রসেনজিতের বক্তব্য—“গত ৩০ বছর ধরে এই দুই ভাই দর্শকদের আনন্দের সঙ্গী। একসময় ৩০ লাখে ছবি হতো, আজ এই অনুষ্ঠানটাই হচ্ছে ৩০ লাখ টাকার।"

সেই আসরে হঠাৎই মঞ্চে ওঠেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতে মাইক তুলে তিনি বলেন—“দু’জন মানুষের জন্যই আজ আমি এই মঞ্চে। প্রথমজন দেব, যে গত ২০ বছর ধরে আমাদের আনন্দ দিয়ে চলেছেন। ওর জন্য আশীর্বাদ আর ভালোবাসা রইল, আগামী ৩০ বছর ও যেন একইভাবে আনন্দ দিতে পারে।” হলভরা করতালিতে প্রতিধ্বনিত হল এই শুভকামনা।


```