Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

'শরীরটাকে বাঁচাতে হবে, কিন্তু রোজ নাইট শিফট...', ৬০ হাজার টাকার চাকরি ছেড়ে ভাইরাল এই যুবতী

২২ বছর বয়সে ৬০ হাজার টাকার চাকরি ছেড়ে স্বাস্থ্যকেই বেছে নিলেন উপাসনা। তার সাহসী পদক্ষেপ নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে!

'শরীরটাকে বাঁচাতে হবে, কিন্তু রোজ নাইট শিফট...', ৬০ হাজার টাকার চাকরি ছেড়ে ভাইরাল এই যুবতী

উপাসনা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 September 2025 00:00

দ্য ওয়াল ব্যুরো: এই ব্যস্ত দুনিয়ায় সবাই ছুটছে টাকার পেছনে। চাকরি, কেরিয়ারের চাপে আমরা প্রায়শই নিজেদের স্বাস্থ্যের কথা ভুলে যাই। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ‘টাকাই হয়তো জীবনের শেষ কথা নয়’। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য।

সম্প্রতি এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে। তার কেন্দ্রবিন্দু এক যুবতী, নাম উপাসনা। তিনি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন, কীভাবে স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে তিনি মাসে ৬০ হাজার টাকার চাকরি ছেড়ে দিয়েছেন।

ভিডিওতে উপাসনা বলেন, "কাজটি সহজ ছিল, কিন্তু নাইট শিফটের কারণে প্রতি তিন দিন অন্তর মাথাব্যথা, অ্যাসিডিটি, নিম্ন রক্তচাপের মতো শারীরিক সমস্যা হয়। মাত্র ২২ বছর বয়সে আমি আর্থিকভাবে স্বচ্ছল, কিন্তু আমার সামনে ছিল এক স্পষ্ট বিকল্প—টাকা না হলে স্বাস্থ্য। আমি স্বাস্থ্যকেই বেছে নিয়েছি।"

তিনি আরও বলেন, "অনেকেই বলেন, টাকা আজ আছে, কাল নেই। কিন্তু শরীর একবার ভেঙে গেলে টাকা বা আপনি—কোনোটারই মূল্য থাকবে না। তাই আমি নতুন করে সবকিছু শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কী হবে জানি না, তবে দেখা যাক জীবনে আবার কীভাবে ঘুরে দাঁড়াই।"

উপাসনার এই সাহসী পদক্ষেপকে সমর্থন জানিয়েছে নেটিজেনরা। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আমিও এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। তোমার জন্য অনেক শুভেচ্ছা। আমরা তোমার পাশে আছি!"

অন্য একজন লিখেছেন, "ভীষণ পরিচিত মনে হচ্ছে। তুমি খুব সাহসী। এভাবেই এগিয়ে চল, সফলতা আসবেই।" এক ব্যবহারকারী বলেছেন, "আমি গত পাঁচ বছর ধরে একই অফিসে আটকে আছি। কিন্তু তুমি এমন কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছ, তার জন্য প্রশংসা করি।"


```