Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'ও জীবন তোমার সাথে...' স্ত্রীর কেরিয়ারের কাছে 'সমাজ' কে! সব ছেড়ে বিদেশে পাড়ি দিলেন ভারতীয় যুবক

স্ত্রীর চাকরির সুযোগকে প্রাধান্য দিয়ে নিজের কেরিয়ারের থেকেও তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সবসময় পাশে রয়েছেন - এমনই বার্তা দিয়েছেন তিনি।

'ও জীবন তোমার সাথে...' স্ত্রীর কেরিয়ারের কাছে 'সমাজ' কে! সব ছেড়ে বিদেশে পাড়ি দিলেন ভারতীয় যুবক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 September 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর কোথায় থাকা হবে, সেটা আজন্মকাল ঠিক করে এসেছে স্বামীর কর্মস্থল। হয়তো স্ত্রী নিজে কাজ করেন এক শহরে বা নিজের দেশে, কিন্তু স্বামীর কাজের সুবাদে তল্পিতল্পা গুটিয়ে পাড়ি দিতে হবে বিদেশ-বিভূঁইয়ে। সেখানে গিয়ে স্ত্রীর কেরিয়ারের কী হবে, উন্নতি নাকি ভরাডুবি, তা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি সমাজের লোকজন। গতানুগতিক এক ‘অদ্ভুত’ প্রথাই চলে আসছে ভারতীয় সমাজে।

এবার সেই পাশাটাই বেমালুম উল্টে দিয়ে ভালবাসার অনন্য নজির গড়লেন এক স্বামী (unconventional love story))। স্ত্রীর স্বপ্নপূরণের জন্য তিনি নিজে পাড়ি দিলেন আয়ারল্যান্ডে (man moves to Ireland to support wife's career)। স্ত্রীর চাকরির সুযোগকে প্রাধান্য দিয়ে নিজের কেরিয়ারের থেকেও তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সবসময় পাশে রয়েছেন - এমনই বার্তা দিয়েছেন ভারতীয় ফিটনেস ও নিউট্রিশন কোচ কানভ ভোহরা (couple viral story)।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে কানভ লেখেন, “আমার সবচেয়ে বড় সমর্থক, যিনি পাশে ছিলেন যখন ‘Get Fit With Kanav’ শুধুই স্বপ্নের পর্যায়ে ছিল, কোনও বিস্তারিত পরিকল্পনা ছিল না। তোমার সঙ্গে এই জীবনটা ‘দারুণ’। একসঙ্গে হাসাহাসি থেকে শুরু করে ডেজার্ট নিয়ে ঝগড়া, উত্থান-পতনে একে অপরকে সামলানো আর ছোট ছোট জিনিসে আনন্দ খোঁজা—আমরা একসঙ্গে খুব বিশেষ কিছু গড়ে তুলেছি। তোমাকে ছাড়া এই যাত্রা ভাবাই যায় না। শুভ বিবাহবার্ষিকী! আমার গল্পের সবচেয়ে সুন্দর অংশ তুমি।”

তাঁর স্ত্রীর ‘বড় স্বপ্নের’ ঝলক দেখিয়ে ভোহরা জানান, ডাবলিনে স্ত্রীর স্বপ্নের চাকরি পাওয়ার পর তিনি সেখানেই স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন।

এই পোস্ট দেখে নেটিজেনরা ভরিয়ে দেন প্রশংসায়। একজন লেখেন, “কি সুন্দর পোস্ট! তোমরা একে অপরকে যেভাবে সমর্থন করো, তা অসাধারণ। আমার স্বামীও একই রকম। আমি এখন আয়ারল্যান্ডে, আর উনি খুব শিগগিরই ভারত থেকে আমার এখানে চলে আসবেন। স্বপ্নপূরণের জন্য এভাবেই সঙ্গী পাশে দাঁড়ানো সত্যিই আশীর্বাদ।”

আরেকজন মন্তব্য করেন, “যখন দুই ভাগ্যবান মানুষ একে অপরকে পায় এবং একসঙ্গে ভালবাসার এক সুন্দর উদাহরণ তৈরি করে।”

তৃতীয়জন লেখেন, “দারুণ! একজন পুরুষ এমন কিছু কেবল তখনই করতে পারেন, যখন একজন নারী তাঁকে নিঃস্বার্থভাবে ভালবাসেন ও সমর্থন করেন। কানভ, তুমি বরং ভাগ্যবান, এমন একজন নারী তোমার জীবনে আছে। তবে তোমাকেও ধন্যবাদ, কারণ তুমি দারুণ উদাহরণ গড়েছ। সবসময় যে মহিলাকেই স্বপ্ন ত্যাগ করতে হবে, তা নয়।” এর উত্তরে ভোহরা বলেন, “একদম ঠিক!! তাঁর সমর্থন ছাড়া আমি কিছুই নই।”

চতুর্থজন যোগ করেন, “তোমার মতো পুরুষ সত্যিই আশীর্বাদ। নিশ্চয়ই তিনিও তোমার জন্য একই কাজ করছেন। এক নিখুঁত উদাহরণ। সবসময় নারীকেই যে স্বপ্ন ছেড়ে দিতে হবে, এমন নয়। ঈশ্বর আশীর্বাদ করুন তোমাদের দু’জনকে।”

এই পোস্টে নেটিজেনরা বারবার তুলে ধরেছেন একটা সম্পর্কের সৌন্দর্য তখনই পূর্ণ হয়, যখন দুই সঙ্গী একে অপরের স্বপ্নকে সমান গুরুত্ব দেন।


```