এই টুলের সাহায্যে দেশীয় ঐতিহ্যময় ও পরম্পরাগত কেতার পোশাক পরিহিত ছবি তৈরি করা যাচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় এটা আগুনের মতো ছড়িয়ে বেড়াচ্ছে।

নেটদুনিয়ায় এটা এখন বিশাল ট্রেন্ডিং ফ্যাশনে (Trending Fashion) পৌঁছে গিয়েছে।
শেষ আপডেট: 15 September 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি গুগল (Google) একটি নতুন এআই টুল (AI tool) এনেছে, যার নাম ন্যানো বানানা (Nano Banana)। এটা গুগলের জেমিনি এআই (Gemini AI) প্ল্যাটফর্মে মিলছে। এই টুলের সাহায্যে দেশীয় ঐতিহ্যময় ও পরম্পরাগত কেতার পোশাক পরিহিত ছবি তৈরি করা যাচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় এটা আগুনের মতো ছড়িয়ে বেড়াচ্ছে। বিশেষত জেন জি (Gen Z) নেটদুনিয়ায় এটা এখন বিশাল ট্রেন্ডিং ফ্যাশনে (Trending Fashion) পৌঁছে গিয়েছে।
এই ধরনের ছবিতে নেপথ্য চালচিত্র অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে পোশাক ও মুখের এবং চুলের সাজও সাবেকি প্রথার মতো তৈরি করে দিচ্ছে টুল। যা দেখে নিজেকেও চেনা যাচ্ছে না, সকলকেই সিনেমা-সুন্দরীর মতো দেখাচ্ছে।
ন্যানো বানানা এআই হল একটি নতুন ইমেজ টুল। যা Gemini 2.5 Flash AI chatbot-এর মধ্যে রয়েছে। এর মাধ্যমে নস্টালজিক, রেট্রো ফিল এবং প্রাচীন ঐতিহ্য-পরম্পরাগত ছবি তৈরি করা যাচ্ছে। যাতে আপাতত মজে রয়েছে নবীন কিশোর-কিশোরীরা। এই অত্যাধুনিক মডেল অত্যন্ত বিস্তারিত ছবি তৈরি করে দিচ্ছে, যা একেবারে হুবহু বাস্তবের মতো। জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে, এটা ব্যবহার করতে কোনও গ্যাঁটের কড়ি হচ্ছে না।