Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লিতে ইডি দফতরে মিমি চক্রবর্তী, বেটিং অ্যাপকাণ্ডে সমন পাঠানো হয়েছিল অভিনেত্রীকে

দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।  বেটিং অ্যাপ মামলায় রবিবারই তাঁকে সমন পাঠায় ইডি।

দিল্লিতে ইডি দফতরে মিমি চক্রবর্তী, বেটিং অ্যাপকাণ্ডে সমন পাঠানো হয়েছিল অভিনেত্রীকে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 September 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।  বেটিং অ্যাপ মামলায় রবিবারই তাঁকে সমন পাঠায় ইডি। আজই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অভিনেত্রীকে।

সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ ইডির (Enforcement Directorate) দফতরে হাজিরা দেন মিমি। বেশকিছু নথিপত্র নিয়ে পৌঁছান তিনি। পরনে ছিল সাদা ওভারসাইজড শার্ট এবং ব্লু ডেনিম। 

বেআইনি বেটিং অ্যাপের দুর্নীতি চক্রে জড়িত থাকার সন্দেহেই মিমিকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগ, ভারতে বেটিং অ্যাপ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন মিমি। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

বেটিং অ্যাপ সংস্থার থেকে কীভাবে, কত টাকা নিয়েছেন মিমি। কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা করছে ইডি। কয়েকদিন আগেই বেটিং অ্যাপকাণ্ডে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ইডির আরও অভিযোগ, ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে মিমি-অঙ্কুশ সহ অন্যান্য তারকা আর্থিক সুবিধাও পেয়েছেন।

ইডি সূত্রে খবর, 1xBet সহ কিছু অবৈধ বেটিং প্ল্যাটফর্ম কোটি কোটি টাকা বিনিয়োগকারী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে। প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তি আইন, বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA), এবং PMLA-এর সম্ভাব্য লঙ্ঘন ধরা পড়েছে।

উল্লেখ্য, এই একই মামলায় অভিনেত্রী  উর্বশী রাউতেলাকেও সমন পাঠানো হয়েছে। আগামিকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। 


```