Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অঙ্কুশের পর এবার মিমি! পুজোর আগেই ইডির সমন পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ

ইডি সূত্রের খবর, সোমবার সকালেই দিল্লিতে এজেন্সির সদর দফতরে মিমিকে হাজির হওয়ার নিদান দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। এরই

অঙ্কুশের পর এবার মিমি! পুজোর আগেই ইডির সমন পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ

ইডির সমন মিমিকে

শেষ আপডেট: 14 September 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: Enforcement Directorate (ইডি) অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় তদন্ত জোরদার করেছে। প্রাক্তন ক্রিকেটর শিখর ধাওয়ান ও সুরেশ রাইনাকে জিজ্ঞাসাবাদের কয়েক দিন পর এবার ইডির নজরে প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইডি সমন পাঠিয়েছেন মিমিকে। দিন কয়েক আগেই অভিনেতা অঙ্কুশ হাজরাকে ওই একই মামলায় সমন পাঠিয়েছিল ইডি।

ইডি সূত্রের খবর, সোমবার সকালেই দিল্লিতে এজেন্সির সদর দফতরে মিমিকে হাজির হওয়ার নিদান দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। এরই পাশাপাশি নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলারও। আগামী মঙ্গলবার হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকেও। তাঁদের বিবৃতি Prevention of Money Laundering Act (PMLA) অনুযায়ী রেকর্ড করা হবে।

ইডি মনে করছে, উভয় অভিনেত্রী '1xBet' নামের বিতর্কিত বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে যুক্ত থাকতে পারেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁদের এই সংযোগ, আর্থিক লেনদেন এবং আইন লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

গত মাসে সাবেক ক্রিকেটার সুরেশ রাইনার বিবৃতিও রেকর্ড করা হয়েছিল। রাইনাকে জিজ্ঞেস করা হয়েছিল অ্যাপের মালিকরা কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, অর্থ প্রদানের পদ্ধতি কী ছিল, এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কী ছিল। এ মাসের শুরুতে শিখর ধাওয়ানকেও একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডি ধারণা করছে, 1xBet সহ কিছু অবৈধ বেটিং প্ল্যাটফর্ম কোটি কোটি টাকা বিনিয়োগকারী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে। প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তি আইন, বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA), এবং PMLA-এর সম্ভাব্য লঙ্ঘন ধরা পড়েছে।

ইডির আরও অভিযোগ, ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে মিমি-অঙ্কুশ সহ অন্যান্য তারকা আর্থিক সুবিধাও পেয়েছেন। মিমিকেও এই একই প্রসঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্র মারফৎ খবর।

এই বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
 


```