Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নীল সমুদ্রে বিকিনিতে মিমি: দর্শক টানতে ‘হট’ সিন? কী বললেন পরিচালক জুটি?

দর্শকদের একাংশের মতে, দুর-দুরান্তে মিমি চক্রবর্তীর নীল সমুদ্রে ‘বিকিনি সিন’ কোনওভাবেই ‘রক্তবীজ-২’-এর প্লটলাইনের সঙ্গে খাপ খায় না। এই দৃশ্যটিকে অনেকের কাছে ছিল অমূলক, প্রয়োজনহীন এবং যুক্তিহীন। 

নীল সমুদ্রে বিকিনিতে মিমি: দর্শক টানতে ‘হট’ সিন? কী বললেন পরিচালক জুটি?

মিমি চক্রবর্তী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 September 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: দর্শকদের একাংশের মতে, দুর-দুরান্তে মিমি চক্রবর্তীর নীল সমুদ্রে ‘বিকিনি সিন’ কোনওভাবেই ‘রক্তবীজ-২’-এর প্লটলাইনের সঙ্গে খাপ খায় না। এই দৃশ্যটিকে অনেকের কাছে ছিল অমূলক, প্রয়োজনহীন এবং যুক্তিহীন। 

সত্যিই কি তাই? এমনই এক প্রশ্ন তোলা হয়েছিল ছবির পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। নন্দিতার স্পষ্ট উত্তর—“আমরা এমন কোনও দৃশ্যের জন্ম দিই না, যা শুধুই আইটেম নম্বরের মতো হয়ে থাকবে। গল্পের সঙ্গে যার কোনও যোগাযোগ নেই। যদি এটি ড্রিম সিকোয়েন্সও হয়ে থাকে, তবুও সেটা গল্পেরই অংশ।”


শিবপ্রসাদ আরও যোগ করলেন, “‘রক্তবীজ-১’-এও ছিল মিমি দৌড়চ্ছে, পঙ্কজ সিনহার সঙ্গে। একটা হালকা ভাললাগা কিংবা কাছাকাছি আসার আঁচ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে জেমস বন্ড যখন হেল বেরিকে নীল জলের ভেতর থেকে উঠে আসতে দেখে, তখন কোনও সমস্যা হয় না। অথচ মিমির ক্ষেত্রে প্রশ্ন ওঠে!”



আসলে মিমির নীল বিকিনি ঘিরে যতটা আলোড়ন হয়েছিল, তার দ্বিগুণ সাড়া পড়ল ছবির নতুন গান ‘চোখের নীলে’-তে। সদ্য মুক্তি পাওয়া এই বহু প্রতীক্ষিত গানের হাত ধরেই আবারও আলোচনার কেন্দ্রে এলেন মিমি। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো প্রকাশ্যে এল সেই রোমান্টিক গান। অনুপম রায়ের সুরে এবং নবাগতা সূচন্দ্রিকা গোলদারের কণ্ঠে সেই গান। নীল সমুদ্র সৈকতে মিমি-আবিরের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। 
এই ছবিতে পুলিশ কর্তা সংযুক্তার চরিত্রে দেখা যাবে মিমিকে। আর আবির চট্টোপাধ্যায় থাকছেন পঙ্কজের ভূমিকায়। টিজারের ইঙ্গিত বলছে, এবার তাঁদের মধ্যে জন্ম নেবে উত্তুঙ্গ প্রেম। সমুদ্রের বুকে রোমান্টিক গানের দৃশ্য সেই প্রেমের ইঙ্গিতই যেন আরও স্পষ্ট করছে।

 


তবে শুধুই প্রেম নয়, ‘রক্তবীজ-২’ ভরপুর অ্যাকশন এবং রাজনৈতিক চক্রান্তে। ছবির জমকালো টিজারে যেমন দেখা গিয়েছে তাবড় তারকার উপস্থিতি, তেমনই ছড়িয়ে রয়েছে গুলিবোমা-বন্দুকের খেলা। বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির গল্পকেই অনুসরণ করছে কাহিনি। ভারত-বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপড়েনকে ঘিরেই এগোবে ‘রক্তবীজ-২’-এর মূল বয়ান। যখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের দিকে যায়, তখনই শুরু হয় নতুন ষড়যন্ত্র।


প্রথম ছবির মতো এখানেও বিশেষ আলোচনায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্র। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়া রয়েছে এর ভিতরেই। শোনা যায়, একসময়ে শ্বশুরবাড়ি দেখতে ওপার বাংলার নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন তিনি। স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন সেখানকার মেয়ে। হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছে সেখান থেকে গাড়িতে গ্রামে পৌঁছন। সেদিন শুধু শ্বশুরবাড়িই নয়, গোটা শহরই প্রস্তুতি নিয়েছিল জামাই বরণের। প্যান্ডেল, আপ্যায়ন, হরেকরকম পিঠে, ইলিশ মাছ—সব মিলিয়ে যেন উৎসবের আবহ। সেই স্মৃতি কি ফিরবে এই ছবিতে? 


২০২৩ সালে সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল ‘রক্তবীজ’। মুখ্য চরিত্রে ছিলেন ভিক্টরের পাশাপাশি আবির ও মিমি। এবারও থাকছেন তাঁরা। তবে নতুন সংযোজন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। অঙ্কুশকে দেখা গিয়েছে ভিলেন, যার একটাই মূলমন্ত্র—“মানুষের থেকে মকসদ বড়!” প্রথম ছবির চেয়ে দ্বিতীয় খণ্ড আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে—তার আভাস মিলেছে টিজারেই। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সীমা বিশ্বাসও।


সব শেষে ফিরে আসা যাক সংযুক্তা অর্থাৎ সেই মিমি আর ‘পঙ্কজ’ আবিরের ‘চোখের নীলে’ গানে। আগে যেমন শোনা যেত—‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’, এবার নীল সমুদ্রের এই রোমান্টিক মুহূর্তে তা যেন বদলে দাঁড়িয়েছে—‘পুলিশ পুলিশের প্রেমে পড়েছে’।
 


```