Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিসেই প্রথম ছবির প্রিমিয়ার! অঞ্জনপুত্র নীল দত্তর ‘বিয়ে ফিয়ে নিয়ে’তে সোশ্যাল ট্যাবু?

এক ঝাঁক নতুন তারকাদের নিয়ে সামাজিক ছবি। অভিনয়ে রয়েছেন শ্রীময়ী ঘোষ, অন্বেষা বন্দ্যোপাধ্যায়, আলকারিয়া হাশমি, অনুষা বিশ্বনাথন, শাওন চক্রবর্তী, অর্ঘ্য রায়, সাশ্রীক গঙ্গোপাধ্যায় এবং অনিরুদ্ধ গুপ্ত।

প্যারিসেই প্রথম ছবির প্রিমিয়ার! অঞ্জনপুত্র নীল দত্তর ‘বিয়ে ফিয়ে নিয়ে’তে সোশ্যাল ট্যাবু?

‘বিয়ে ফিয়ে নিয়ে’

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 10 September 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি জীবনে বিয়ে মানেই যে শুধু গান-নাচ হৈহল্লা কিংবা রঙিন আলো-সাজসজ্জা নয়, তা বুঝতে পেরেছেন অঞ্জনপুত্র নীল দত্ত। বিয়ে বিষয়টির ভিতরে থাকে যেমন হাসি, তেমনই লুকিয়ে থাকা কান্না, দ্বন্দ্ব আর ট্যাবু। এমনই সব আবেগ-অনুভূতি বড়পর্দায়, প্রথম পরিচালিত ছবিতে আনতে চলেছেন পরিচালক নীল দত্ত। ছবির নাম ‘বিয়ে ফিয়ে নিয়ে’।

 
এক ঝাঁক নতুন তারকাদের নিয়ে সামাজিক ছবি। অভিনয়ে রয়েছেন শ্রীময়ী ঘোষ, আলকারিয়া হাশমি, অনুষা বিশ্বনাথন, শাওন চক্রবর্তী, অর্ঘ্য রায়, সাশ্রীক গঙ্গোপাধ্যায়, অন্বেষা বন্দ্যোপাধ্যায় এবং অনিরুদ্ধ গুপ্ত।



ফোনে ধরা হলে নীল দত্ত বলেন, “বাঙালি পরিবারে বিয়ের বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ছয়ের দশক, সাতের কিংবা আটের দশকের বিয়ের সঙ্গে এখনকার প্রজন্মের বিয়ে এক নয়। সময় বদলেছে, মানসিকতাও বদলেছে। কিছু সামাজিক ট্যাবুও জুড়েছে, যেগুলো আজও আমাদের ঘিরে রয়েছে। আমার মনে হয়েছে এই ছবি যেমন আধুনিক, তেমনই প্রয়োজনীয়।”
আসলে এই ছবির কেন্দ্রে রয়েছে এখনকার তরুণ-তরুণীদের বিয়ে নিয়ে দৃষ্টিভঙ্গি। আজকের দিনে তাঁরা বিয়ে সম্পর্কে কী ভাবে, তাঁদের দৃষ্টিভঙ্গিই বা কেমন—তা নিয়েই ছবির মূল সুর। নীল মনে করেন, “রঙচঙে জাঁকজমক আর হইচইয়ের আড়ালে অনেক সমস্যা, অনেক ইস্যু চাপা পড়ে থাকে। ‘বিয়ে ফিয়ে নিয়ে’ সেই চাপা পড়া গল্পগুলোই সামনে নিয়ে আসবে।”


শুধু বাংলা ছবি বলেই নয়, এই সিনেমাকে একেবারে গ্লোবাল করতে চেয়েছেন পরিচালক। তাঁর কথায়, “ছবিতে অনেকটাই ইংরেজি ভাষা রয়েছে। তাই ছবিটিকে আমি শুধু বাংলা নয়, গ্লোবাল ছবি বলতে চাই।”

বাবা অঞ্জন দত্তর একাধিক ছবিতে সুর দিয়েছেন পুত্র নীল দত্ত। কিন্তু ‘বিয়ে ফিয়ে নিয়ে’ যেন উল্টোদিকের এক মজার গল্প। এবার বাবা অঞ্জন দত্ত লিখেছেন পুত্রর প্রথম ছবির গানের কথা, গেয়েছেনও একটি গান, এমনকি একটি গানের সুরও বেঁধেছেন তিনি। নীল হেসে বললেন, “এটা যেন একেবারে রোল রিভার্স।”


নীলের প্রথম ছবিতেই এসেছে বড় সুখবর। ‘বিয়ে ফিয়ে নিয়ে’ প্রিমিয়ার হতে চলেছে Gange Sur Seine Paris Film Festival International Competition-এ। আগামী ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যেই প্যারিসে দর্শক দেখবেন এই নতুন ছবি।
শুধু অভিনেতা নন, ছবির কলাকুশলীরাও একেবারে নতুন। সিনেমাটোগ্রাফার থেকে চিত্রনাট্যকার—সবার হাতেখড়ি যেন এই ছবিতেই। চিত্রনাট্য লিখেছেন উষ্ণক বসু, নীল দত্ত, শাওন চক্রবর্তী এবং অর্ণব ঘোষ। ক্যামেরায় রয়েছেন অরিত্র চৌধুরী। প্রযোজনাতেও রয়েছে অনন্য মিলন—অঞ্জন দত্ত এবং নীল দত্ত একসঙ্গে প্রযোজনা করেছেন ছবিটি। সুরের দায়িত্বে নীল, আর গানের কথায় অঞ্জন দত্ত।

শেষমেশ, ‘বিয়ে ফিয়ে নিয়ে’ শুধু একটি বিয়ের গল্প নয়—এ যেন বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা আনন্দ, টানাপড়েন আর পরিবর্তনের মেলবন্ধন। রঙিন সাজসজ্জার ভেতর দিয়ে যখন ভেসে আসে মনের ভেতরের গোপন সুর, তখনই তৈরি হয় এক নতুন সিনেমা—যেখানে বিয়ে মানে শুধু বন্ধন নয়, সময়ের আঙিনায় বদলে যাওয়া জীবনের এক প্রতিচ্ছবি।


```