Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রিভিউ কমিটিতে ব্রাত্য বাংলার পরিচালকরাই! প্রস্তাবিত তালিকা প্রকাশ্যে, ক্ষোভ তুঙ্গে

ফেডারেশনের বিরুদ্ধে টলিউডের বেশ কিছু পরিচালক যে মামলা দায়ের করেছেন, এ খবর অজানা নয়। সে মামলা এখনও চলছে আদালতে। এবার সেই 'বেশ কিছু পরিচালক' প্রস্তাবিত এক তালিকা হাতে এসেছে দ্য ওয়ালের। 

রিভিউ কমিটিতে ব্রাত্য বাংলার পরিচালকরাই! প্রস্তাবিত তালিকা প্রকাশ্যে, ক্ষোভ তুঙ্গে

অতীতে ফেডারেশন বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অনির্বাণ-সুদেষ্ণাসহ একাধিক পরিচালক

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 8 September 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স নির্বিশেষে প্রতিটি হলে প্রাইম টাইমে বাংলা ছবি চালাতেই হবে-- সম্প্রতি এ হেন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ হেন নির্দেশের পর স্বভাবতই মুখে হাসি ফুটেছে পরিচালক-প্রযোজকসহ টলিউড ইন্ডাস্ট্রির। তবে এরই মধ্যে নতুন বিতর্ক।

ফেডারেশনের বিরুদ্ধে টলিউডের বেশ কিছু পরিচালক যে মামলা দায়ের করেছেন, এ খবর অজানা নয়। সে মামলা এখনও চলছে আদালতে। আদালত নির্দেশ দিয়েছিল, এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দুই পক্ষকেই একটি নতুন কমিটি গঠন করতে হবে। এবার সেই বিক্ষুব্ধ পরিচালকমণ্ডলী প্রস্তাবিত এক তালিকা হাতে এসেছে দ্য ওয়ালের। তালিকাটি মূলত ফেডারেশন বনাম পরিচালকের মামলার 'রিভিউ কমিটি'র অংশ কারা হতে পারেন তা নিয়ে প্রস্তাবিত তালিকা। যা পেশ করা হয়েছে আদালতে।

এক ঝলকে দেখে নেওয়া যাক 'বিক্ষুব্ধ' পরিচালকদের প্রস্তাবিত সেই তালিকাতে কাদের নাম রয়েছে--

*প্রথমেই রয়েছে 'খোসলা কা ঘোসলা', 'সাংহাই' খ্যাত পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নাম

*রয়েছেন পরিচালক-সিনেমাটোগ্রাফার রাজীব রবি
*নাম রয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হংশল মেহতার

*কান-খ্যাত পরিচালক শৌনক সেন

*সিনেমাটোগ্রাফার রণবীর দাস

*চিত্র সমালোচক শুভ্রা গুপ্ত

*পরিচালক নাগরাজ মানজুলে

*পরিচালক রীমা দাস

*পরিচলক সুভাষ সাহু

*অভিনেতা আদিল হুসেন

*পরিচালক রামানি আরভি

*অভিনেতা তিলোত্তমা সোম

*পরিচালক-অভিনেতা কঙ্কনা সেনশর্মা

*পরিচালক লিও জোসি

*SRFTI-এর সদস্যবৃন্দ


সেখানে আরও লেখা রয়েছে, 'দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেজে এই নামগুলোর প্রস্তাবনা করা হল। এঁদের প্রত্যেকের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি রয়েছে। এঁদের মধ্যে যে কোনও পাঁচ জন একটি কার্যকরী কমিটি গঠনে উপযুক্ত"।

এই তালিকা আর আদালতেই সীমাবদ্ধ নয়। তা ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরেও। আর তাতেই ক্ষোভ জমা বাঁধছে বাংলার একাধিক পরিচালক-প্রযোজকের মধ্যেও। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলার এক স্বনামধন্য পরিচালক যেমন দ্য ওয়ালকে বলেন, "ছবির রিভিউ কমিটিতে প্রভাত দা (রায়), হরনাথ দা (চক্রবর্তী)র মতো মানুষরা ছিলেন। আর এই তালিকাতে তো বাংলার কোনও পরিচালককেই দেখতে পাওয়া গেল না। বাঙালি পরিচালক থাকলেও তাঁরা তো সেই অর্থে টলিউডের অংশ নন।" তবে কি টলিউডের বুকেই 'ব্রাত্য' বাংলার পরিচালকেরা নাকি 'রিভিউ'-এ স্বচ্ছতা আনতেই এ হেন প্রস্তাবনা?

পরিচালক সুদেষ্ণা রায়ের কাছে প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল। তিনি বলেন, "এই বিষয়টি আদালতে বিচারাধীন। তা কী করে সবার কাছে পৌঁছল সেটাই বুঝছি না। এই মুহূর্তে এই প্রসঙ্গে আমি কিছুই বলতে চাই না। আগামী দিনে আদালতের কী সিদ্ধান্ত হয় তা দেখে তবেই মন্তব্য করব।" যদিও আলোচনা থামছে না! আদালত কী নির্দেশ দেয়, আদৌ এই প্রস্তাব গৃহীত হয় কিনা সে দিকেই নজর সকলের।


```