Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফেডারেশনের পক্ষ থেকেও প্রকাশ্যে তালিকা! রয়েছে সৃজিত-দেবের নাম, তালিকায় টলিউডের আর কারা?

মাস খানেক আগে এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য  বিচারপতি অমৃতা সিংহের ডিভিশন বেঞ্চ দুই পক্ষকেই এমন এক কমিটির তৈরির নির্দেশ দিয়েছিলেন যারা এই সমস্যার সমাধান দ্রুততার সঙ্গে করতে পারবে। 

ফেডারেশনের পক্ষ থেকেও প্রকাশ্যে তালিকা! রয়েছে সৃজিত-দেবের নাম, তালিকায় টলিউডের আর কারা?

শেষ আপডেট: 8 September 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: গত বছরেই আদালতে ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন টলিউডের একগুচ্ছ পরিচালক। এঁদের মধ্যে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অনির্বাণ ভট্টাচার্যসহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। সেই মামলা আজও চলছে।

মাস খানেক আগে এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য  বিচারপতি অমৃতা সিংহের ডিভিশন বেঞ্চ দুই পক্ষকেই এমন এক কমিটির তৈরির নির্দেশ দিয়েছিলেন যারা এই সমস্যার সমাধান দ্রুততার সঙ্গে করতে পারবে। এই মর্মে গত বৃহস্পতিবার সেই ১৩ জন 'বিক্ষুব্ধ' পরিচালক 'রিভিউ কমিটিতে' তাঁরা কাকে চান তা নিয়ে একটি প্রস্তাবিত তালিকা জমা দিয়েছিলেন আদালতে, যা এসে পৌঁছেছিল দ্য ওয়ালের কাছে। তা নিয়ে মামলাকারী পরিচালকদের অন্যতম সুদেষ্ণা রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ওয়ালকে জানিয়েছিলেন এ নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চান না তিনি, যেহেতু বিষয়টি বিচারাধীন। 

আজ অর্থাৎ সোমবার সূত্র মারফত ফেডারেশনের প্রস্তাবিত বেশ কিছু নাম দ্য ওয়ালের কাছে এসে পৌঁছেছে । টলিউডের কাদের নাম রয়েছে সেখানে? সূত্র বলছে, ফেডারেশনের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে সৃজিত মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,দেব, জিৎ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, অরিন্দম শীল, নিসপাল সিং রানে, পাভেল ও শ্রীকান্ত মোহতাকে।

প্রসঙ্গত, বিক্ষুব্ধ পরিচালকের পক্ষে থেকে প্রস্তাবিত নামগুলির মধ্যে ছিলেন, পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার রাজীব রবি, হংশল মেহতা, পরিচালক শৌনক সেন, সিনেমাটোগ্রাফার রণবীর দাস, চিত্র সমালোচক শুভ্রা গুপ্ত, রিচালক নাগরাজ মানজুলে, পরিচালক রীমা দাস, পরিচলক সুভাষ সাহু, অভিনেতা আদিল হুসেন, পরিচালক রামানি আরভি, অভিনেতা তিলোত্তমা সোম, পরিচালক-অভিনেতা কঙ্কনা সেনশর্মা, পরিচালক লিও জোসি ও SRFTI-এর সদস্যবৃন্দ। 

সরাসরি টলিপাড়ার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কাউকে বেছে নিতে চায়নি বিক্ষুব্ধ পরিচালকমন্ডলী। তাঁরা যুক্তি দিয়েছিলেন, এতে স্বচ্ছতার অভাব হবে। ওদিকে 'বাংলার ভাগ্য নির্ধারণের রিভিউ কমিটিতে' টলিউডের পরিচালক-প্রযোজকদের নাম না থাকায় তাঁদের বিরুদ্ধে জমা হয়েছিল ক্ষোভও।

এ দিন ফেডারেশন তাদের তালিকা প্রকাশ্যে আনার পর দেখা গিয়েছে তাতে যে যে নাম রয়েছে তাঁদের প্রত্যেকেই টলিউডের অংশ। দুই পক্ষই রিভিউ কমিটি গঠনে তাঁদের প্রস্তাবিত নাম পাঠিয়ে দিয়েছে। এই নিয়ে টলিউডের অন্দরেও হচ্ছে জোর আলোচনা। আদালত কী নির্দেশ দেয়, কাদের প্রস্তাব গৃহীত হয়, আপাতত সেই দিকেই নজর সকলের। 


```